বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৮:০৫ পিএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিউট্রিশন অফিসার (কিউসি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: নিউট্রিশন অফিসার (কিউসি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: রিপোর্টিং, নথিপত্র ব্যবস্থাপনা এবং রেকর্ড সংরক্ষণে দক্ষ। HACCP, GMP, GHP এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে ওয়ার্ড (Word) ও এক্সেলে (Excel) দক্ষ।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৪ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট ২০২৬
আরটিভি/এমএস