images

চাকরি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ জনের বড় নিয়োগ, এইচএসসি পাসেও আবেদন

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৯:১৯ পিএম

জনবল নিয়োগের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডটি ‘শিক্ষানবিশ এসবিএ’ পদে ৫৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদের সংখ্যা: ১ পদে ৫৮৭ জন

পদের বিবরণ:

চাকরির ধরন: অস্থায়ী
আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যেকোনো স্থান
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই https://bpdbstaf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন
shad-photo

১৯ পদে চাকরি দিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩ তারিখ, সকাল ১০টা থেকে শুরু করে ২৩ আগস্ট, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরটিভি/এসকে