শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৯:২৫ পিএম
জনবল নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো ১০টি পদে ৩২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের সংখ্যা: ১০ পদে ৩২০ জন
পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যেকোনো স্থান
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১-৬ নং পদের জন্য ২১ - ৩২ বছর এবং ৭-১০ নং পদের জন্য ২১ - ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের এই https://erecruitment.bb.org.bd/index.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এসকে