images

আইন-বিচার / অন্যান্য

চলে গেলেন বিচারপতি আনোয়ারুল হক

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৮:১৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা গেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ঝিনুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। 

গেলো ৫ জুলাই সিঙ্গাপুর ক্যান্সার হাসপাতাল থেকে দেশে আনার পর তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার বাদ জুম্মা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার পর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এসজে