images

আইন-বিচার

জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চেয়ে রিট

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২৮ পিএম

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী নিজেই।

আরও পড়ুন
Web-Image

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আরটিভি/এমএ