images

আইন-বিচার

জামিন পেলেন সাবেক এমপি ইউনুস

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়।  সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

আরও পড়ুন
Web-Image

জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চেয়ে রিট

তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

২০০৮ সালে তিনি বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরটিভি/এমএ