images

আইন-বিচার

জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৮:২৫ পিএম

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহ আলম আদালত থেকে জামিন লাভ করেছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে উপস্থিত জনতার বিক্ষোভের মুখে পড়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যান অধ্যক্ষ শাহ আলম। সেখানে তাকে দেখে উপস্থিত লোকজন চিনতে পারেন এবং আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন
HC

ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ

একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা রমনা থানায় খবর দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

অধ্যক্ষ শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি পিরোজপুরের স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। 

আরটিভি/এআর