images

আইন-বিচার / দেশজুড়ে

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:২৩ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ পলিথিনে পেচিয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানা থানায় একটি হত্যা মামলা করেন।

আরটিভি/এমএইচজে