images

আইন-বিচার

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলের জামিন আবেদন নাকচ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৪:২৫ এএম

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে আতিকুল ইসলামের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. সোহাগ হাসান।

আরও পড়ুন
tr

জুলাইয়ে অস্ত্রাগার থেকে গোলাবারুদ পৌঁছে দিই: এসআই মৃগাংক শেখর

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় সংঘর্ষ চলাকালে আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান গুলিবিদ্ধ হয়। সেন্ট জোসেফ স্কুলের সামনে আহত হওয়ার পর তাকে দ্রুত শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ২২ সেপ্টেম্বর নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আতিকুল ইসলামকে ৯ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরটিভি/এমএম