images

আইন-বিচার / রাজধানী

বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক্যামেরা ট্রায়ালে

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১২:৩৬ পিএম

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।

এর আগে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

এরপর সকাল ১১ টায় প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবার সাক্ষ্য দিয়েছেন। এরপর দেন শিশুটির মা। অন্যদিকে ভুক্তভোগীর বড় বোন রাইসা আক্তার শিশু হওয়ায় তার সাক্ষ্য আদালতে সরাসরি গ্রহণ না করে ক্যামেরা ট্রায়ালে গ্রহন করার আবেদন জানান রাষ্ট্রপক্ষ। পরে আদালতের নির্দেশনায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার বক্তব্য রেকর্ড করা হয়।

আরটিভি/টিআর