images

আইন-বিচার

আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগোলেন জাইমা-আদিবা

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১২:৫৮ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কন্যা ব্যারিস্টার আদিবা রুহুল। তারা দুজনই প্রাথমিক ধাপ পেরিয়ে পরবর্তী ধাপের দিকে এগোলেন।

শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এর আগে শুক্রবার (১২ জুন) মধ্যরাতে ফলাফল প্রকাশ করে সংস্থাটি।

ফলাফলে দেখা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

ফেসবুক পোস্টে নিজেই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি জানান ব্যারিস্টার জাইমা রহমান।

পরীক্ষার নিয়ম অনুযায়ী, বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

এছাড়া, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্দিষ্ট শর্তে একাধিকবার মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হতে পারেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পুরো পরীক্ষাপ্রক্রিয়ার নীতিগত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

আরটিভি/এসকে