images

আইন-বিচার

হামের টিকা কাণ্ডে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৭:৪৮ পিএম

হামে শিশু সাউদার মৃত্যুর অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদী মামলার আবেদনে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন।

আরও পড়ুন
PROS

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হচ্ছে: চিফ প্রসিকিউটর

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর ও প্রেস সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আরটিভি/ এসকেডি