images

আইন-বিচার / দেশজুড়ে

আ.লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:৩৪ পিএম

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নাশকতার মামলা করেন। মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে আসামি করা হয়।

আরটিভি/এমএইচজে