images

আইন-বিচার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:৩৪ এএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ হতে আজ পদত্যাগ করলাম।

আরও পড়ুন
grt

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত ল চেম্বারের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন আমি ব্যক্তিগত প্র্যাকটিসে সময় দিতে চাই। এ কারণে পদত্যাগ করেছি।

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

আরটিভি/এমএম