images

আইন-বিচার

শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৮:৫২ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভুঁইঁয়া (৫০)  নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ডণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে যায়। কিছু সময় পর তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় তার ভাই। এই সুযোগে সেখানে আসামি অরুণ ভুঁইঁয়া ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়। সেদিন তার বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন।

ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর বাবা মতলব উত্তর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন
2

ফুটপাত দখল করে আওয়ামী লীগ কার্যালয়, এরপর যা ঘটল

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

আরটিভি /এসএস