images

আইন-বিচার / দেশজুড়ে

দেশের বিচার বিভাগের বড় সংকট মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০২:৪৪ পিএম

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, সৃষ্টিকর্তার পরে মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
Web-Image4

ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তারিফ, অতঃপর...

মন্ত্রী বলেন, বিচার বিভাগ এমন হতে হবে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে এবং বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চা থাকতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরুক, আমি এটা বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। 

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম