images

লাইফস্টাইল

যেসব কারণে কাচের বোতলে পানি খাবেন

শুক্রবার, ১০ জুন ২০২২ , ১০:২৬ এএম

পানি জীবনের জন্য অপরিহার্য। কেননা বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমাদের সার্বিক সুস্থতার জন্য ও সারাদিন আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে পানি পান করা অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন কমপক্ষে ৬-৮ গ্লাস পানি পান করা উচিত। বিশেষ করে গরমে হিটস্ট্রোক এড়াতে আমাদের বেশি করে পানি পান করতে হবে। এজন্য বাহিরে বের হলে সবসময় আমাদের সাথে পানি রাখতে হবে। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই পানি রাখতে প্লাস্টিকের বোতলকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

চিকিৎসকদের মতে, কাচের বোতল শরীরের জন্য বেশি উপকারী। কেননা কাচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। তাই ভেঙে যাওয়ার ভয় ছাড়া কাচের বোতল ব্যবহার করাই সবচেয়ে উত্তম।

চলুন জেনে নেই, কেন আপনি কাচের বোতলে পানি খাবেন।

 

রাসায়নিক পদার্থ থেকে পরিত্রাণ

প্লাস্টিকের বোতলে অনেক রাসায়নিক পদার্থ থাকে।  দীর্ঘক্ষণ বোতলে পানি থাকার ফলে এসব পর্দাথ পানির সাথে মিশে যায়।  তাছাড়া এই কারণে নষ্ট হয়ে যায় পানির স্বাদ।  তাই আপনি যদি কাচের বোতলে পানি পান করেন , তবে এটি থেকে রেহাই পেতে পারবেন।  কারণ কাচের বোতল কোনো রাসায়নিক শোষণ করবে না ।

 

পানি গরম কিংবা ঠান্ডা রাখতে

অনেক সময় আমরা চাই , বোতলের পানি ঠান্ডা রাখতে।  কিন্তু আপনি যখন প্লাস্টিকের বোতল ব্যবহার করছেন তখন এটি প্রায় অসম্ভব।  কেননা তাপমাত্রা বেশি হলে পানিও গরম হয়ে যায়।  কিন্তু কাচের বোতল দীর্ঘক্ষণ পানি ঠান্ডা রাখবে। প্রকৃতপক্ষে, আপনি যদি কখনো কোনো কারণে আপনার সাথে গরম পানি রাখতে চান।  তাহলেও একটি কাচের বোতল আপনার জন্য দুর্দান্ত বিকল্প।  এটি পানিকে দীর্ঘক্ষণ গরমও রাখবে।  এটি গলে যাবে না এবং অবশ্যই বোতলের কোনো স্বাদ বা গন্ধ শোষণ করবে না।  এই ধরনের বহুমুখিতার জন্য আপনি কাচের বোতল ব্যবহার করতে পারেন। 

 

এটা সাশ্রয়ী মূল্যের

প্লাস্টিকের বোতলের চেয়ে, কাচের বোতল দীর্ঘস্থায়ী হবে।  যদিও কাচ ভাঙার প্রবণতা বেশি থাকে।  তবে বেশিরভাগ প্রতিষ্ঠান সেগুলোতে সিলিকনের প্রলেপ দেন।  যার ফলে  সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না।  আপনি যদি কাচের সুবিধাগুলি উপভোগ করার সিদ্ধান্ত নেন তবে বোতল প্রতিস্থাপনের জন্য আপনাকে খুব বেশি অর্থ খরচ করতে হবে না।  কাচের বোতলগুলি বিভিন্ন আকার, রঙে আসে।  আপনার প্রয়োজন অনুসারে এমন একটি খুঁজে নিতে পারেন খুব সহজে।

 

কাচের বোতলে পানি পান করে পরিবেশ বাঁচান

আপনি যখন প্লাস্টিকের উপরে কাচ বেছে নেন  তখন আপনি পরিবেশ বাঁচাতে ভূমিকা রাখছেন।  কেননা প্লাস্টিকের বোতল নিষ্পত্তি করা কঠিন।  যা পরিবেশের জন্য ক্ষতিকর।