images

লাইফস্টাইল / রেসিপি

মৌ শিমের লোভনীয় ভর্তার রেসিপি

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ০৩:৪২ পিএম

শীতের মৌসুমে বাজারে মৌ শিম পাওয়া খুবই সহজলভ্য। মৌ শিম আকারে বেশ লম্বা ধরনের হয় এবং শিমের স্বাদও বেশ ভালো। আর তাই কমবেশি সবাই পছন্দ করেন মৌ শিম। তবে এটি রান্নার পাশাপাশি ভর্তাও কিন্তু বেশ মজাদার। গরম ভাতের সঙ্গে মৌ শিমের ভর্তা খেতে খুবই মজাদার। এক নজরে চোখ বুলিয়ে নিন রেসিপিটি

উপকরণ

  • মৌ শিম ৫ থেকে ৬টি
  • রসুন কুচি ২টি বড়
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • কাঁচা মরিচ ৭ থেকে ৮টি
  • লবণ স্বাদমতো
  • সরিষার তেল পরিমাণমতো ও
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে শিমগুলো বড় বড় টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে শিম, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ আলাদা করে হালকা ভেজে নিন।  এবার সব উপকরণ একসঙ্গে পাটায় বেটে নিন। বাটা হয়ে গেলে এর সঙ্গে লবণ, ধনেপাতা কুচি, তেল মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মৌ সিমের ভর্তা।