images

লাইফস্টাইল

শীতে ব্লেজারের যত্ন 

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ , ১১:২৬ এএম

শীতে উষ্ণ থাকাতে পোশাকের তালিকায় ব্লেজারের ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। তবে উষ্ণতা মেটানোর পাশাপাশি কোট যেন ফ্যাশনেবল হয়, সে দিকটাও খেয়াল রাখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানেও ফ্যাশন সচেতনদের ফরমাল পোশাক হিসেবে  ব্লেজার নির্বাচন করতে দেখা যায়। আর এ শখের পোশাকটি যাতে কুচকে বা নষ্ট না হয় সেজন্য কিছু টিপস মেনে চলা যেতে পারে।

জেনে নিন টিপসগুলো :

  • শীত আসার আগে এবং শীত যাওয়ার পরে  ব্লেজার ড্রাই ওয়াশ করুন।  
  • অনেকেই ব্লেজার ভাঁজ করে রাখেন, যেটা একদমই ঠিক না। ব্লেজার আলমারিতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। 
  • ব্লেজার ব্যবহারের আগে নরম কাপড়ের তৈরি ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করে নিন।
  • ব্লেজার বাসায় পরিষ্কার করতে চাইলে মাইল্ড ডিটারজেন্ট এবং কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন অতিরিক্ত গরম পানিতে পরিষ্কার করা যাবে না।
  • শীত শেষে ব্লেজার তুলে রাখার আগে সিলড ব্যাগে রাখবেন এবং সেটি ঝুলিয়ে রাখবেন।
  • ব্লেজার ধোয়ার পর ভেজা অবস্থায় শুকানোর জন্য ঝুলাবেন না। পানি ঝরিয়ে সমতল কোথাও বিছিয়ে রাখুন।