শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০১:৩৬ পিএম
হার্টের সঙ্কোচন-প্রসারণের স্বাভাবিক ছন্দে সামান্য তারতম্য হতে পারে, তবে এই ছন্দের অতিরিক্ত পরিবর্তন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাধারণত, প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৭২ বার হয়, যদিও ব্যক্তিভেদে এটি সামান্য কম-বেশি হতে পারে। এই স্বাভাবিক মাত্রা থেকে অনেক বেশি বা কম হলে চিকিৎসার প্রয়োজন হয়।
কখন চিন্তার কারণ?
হঠাৎ বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা, বুক ধড়ফড়, সারা শরীরে অস্বস্তি, বিন্দু বিন্দু ঘাম—এগুলো হৃৎস্পন্দনের গোলমালের লক্ষণ হতে পারে। হার্টের সঠিক সঙ্কোচন-প্রসারণ ব্যাহত হলে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায় না, ফলে সমস্যার সৃষ্টি হয়। এই অনিয়মিত হৃৎস্পন্দনকে চিকিৎসা পরিভাষায় ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ বলা হয়।
অ্যারিদমিয়ার ধরন:
যখন সতর্ক হওয়া জরুরি:
এই লক্ষণগুলোর অবহেলা বিপজ্জনক হতে পারে। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে ঝুঁকি অনেকটাই কমে। ইসিজি, হল্টার মনিটরিং, লুপ রেকর্ডার, ইকোকার্ডিয়োগ্রাফ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে সমস্যার কারণ জানা সম্ভব।
প্রতিকারের উপায়:
পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/জেএম