সোমবার, ১৯ মে ২০২৫ , ০১:৪৯ পিএম
বর্তমানে স্বামী-স্ত্রী হোক বা প্রেমিক-প্রেমিকা, অনেক সময়ই কিছু না কিছু কারণে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। সম্পর্ক যদি টক্সিক বা বিষাক্ত হয়ে ওঠে তবে তা সংশোধন করা গুরুত্বপূর্ণ। আজকাল একজোড়া শব্দ প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখা যায়। আর তা হলো 'টক্সিক রিলেশনশিপ'।
মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমনকি সামাজিকভাবেও হেয় করে- এমন সম্পর্ককে টক্সিক রিলেশনশিপ বা টক্সিক সম্পর্ক বলা যেতে পারে।
একটি সম্পর্ক মানে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়া। তবে সম্পর্ক যদি মানসিক চাপ, অবহেলা ও নেতিবাচকতায় ভরে যায় তাহলে সেটি টক্সিক রিলেশনশিপে পরিণত হয়।
অনেকেই দীর্ঘদিন এমন সম্পর্কের মধ্যে আটকে থাকেন, যা মানসিক শান্তি নষ্ট করে। তবে সময় থাকতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে।

টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার উপায়
নিজের অনুভূতিকে অগ্রাধিকার দিন
আপনার সুখ, মানসিক শান্তি ও সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পর্ক যদি আপনাকে কষ্ট দেয়, তবে তা আর টেনে নেওয়ার প্রয়োজন নেই।
পরিস্থিতি বিশ্লেষণ করুন
আপনার সম্পর্কের গতিপথ পর্যালোচনা করুন। যদি বারবার একই রকম সমস্যার সম্মুখীন হন এবং সমাধানের চেষ্টা করেও কোনো পরিবর্তন না আসে, তবে এটি পরিবর্তনের সময়।
সীমারেখা নির্ধারণ করুন
আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা থাকতে পারে, তবে নিজের আত্মসম্মান ধরে রাখার জন্য সুস্পষ্ট সীমারেখা টেনে দেওয়া জরুরি। যা মেনে চলা আপনার সঙ্গীরও দায়িত্ব।
বিশ্বাসযোগ্য কারও সাহায্য নিন
কোনো বন্ধু, পরিবার বা থেরাপিস্টের সহায়তা নিন। মানসিক সমর্থন পাওয়া এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
শক্ত মনোভাব নিয়ে বেরিয়ে আসুন
টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া কঠিন, কিন্তু এটি করতে পারলেই আপনি স্বস্তি ও সুখ ফিরে পাবেন। তাই দ্বিধা না করে শক্ত মনোভাব নিয়ে নিজের ভালো থাকার পথ বেছে নিন।
খোলামেলা আলোচনা
ধরুন আপনার সঙ্গীর সঙ্গে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে। এখন আপনি যদি কথা বলা বন্ধ করেন এবং সমস্যাটি নিয়ে খোলামেলা আলোচনা না করেন, তাহলে উভয়ের মধ্যে দূরত্ব বাড়বে এবং যখনই আপনি কথা বলার চেষ্টা করবেন অন্যজন অবশ্যই সেই বিষয়টি নিয়ে আসবেন। সেক্ষেত্রে অন্যজন বিরক্ত হন এবং এরপর অশান্তি বাড়তে পারে। তাই সবসময় যেকোনো বিষয় পরিষ্কার রাখুন।
সমালোচনা
গঠনমূলক আলোচনা একটি সুস্থ সম্পর্ককে শক্তিশালী করতে পারে। কিন্তু ক্রমাগত কারও সমালোচনা করলে আপনার সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে পারে।
আরটিভি/এসকে/এআর