রোববার, ১০ আগস্ট ২০২৫ , ১২:৪৭ পিএম
ভ্রমণের দারুণ সুযোগ এনেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’য় দেশটিতে এক বছর বসবাস ও কাজ করার বৈধ সুযোগ পাবেন। ভিসাটির আবেদন মূল্য ১২ হাজার ১০০ টাকা। যে কেউ এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এই ভিসার মাধ্যমে করমুক্ত আয়, আরামদায়ক আবহাওয়া এবং বিশ্বের নানা প্রান্তের পেশাদারদের একটি উন্মুক্ত কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন।
দরকারি কাগজপত্র
যেভাবে আবেদন করবেন
১. প্রথমে সব দরকারি ডকুমেন্ট সংগ্রহ এবং পেশাদার অনুবাদক দিয়ে স্প্যানিশ ভাষায় অনুবাদ করিয়ে নিতে হবে।
২. কোস্টারিকার সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আবেদন জমা দিন।
৩. আবেদন ফি ১০০ ডলার (১২ হাজার ১০০ টাকা) এবং ভিসা ইস্যু ফি ৯০ ডলার (১০ হাজার ৮৯০ টাকা) অনলাইনে পরিশোধ করুন।
৪. আবেদন অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এটি সাধারণত ১৫–৩০ দিনের মধ্যে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
৫. ভিসা অনুমোদনের পর কোস্টারিকায় ভ্রমণ করুন এবং স্থানীয় ইমিগ্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করে ডাইমেক্স রেসিডেন্স আইডি কার্ড সংগ্রহ করুন।
আরটিভি/এস