বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ , ০২:৪৫ পিএম
খাবার শুধু পেটে গেলেই শরীর পুষ্টি পায় না শুরুটা হয় মুখ থেকেই। প্রতিটি কণা ভালোভাবে চিবিয়ে খাওয়া শুধু হজমশক্তি বাড়ায় না, বরং গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, ওজন বৃদ্ধি থেকে শুরু করে নানা স্বাস্থ্যসমস্যা দূরে রাখতে সাহায্য করে।
গবেষকরা বলেন, অন্তত ৩২ বার চিবিয়ে খাওয়া খাবারের পুষ্টিগুণ সঠিকভাবে শোষণে সহায়ক এবং পেটের উপর চাপ কমায়। তাড়াহুড়ো করে গিলে না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া হতে পারে সুস্থ জীবনের সহজ কিন্তু কার্যকর উপায়। যখন আপনি খাবার চিবোন, তখন তা ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, যা সহজে হজম হয়। লালারসের সঙ্গে মিশে এই খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের জন্য প্রস্তুত করে। হেলথলাইনের প্রতিবেদনে চিকিৎসকরা সঠিক নিয়মে খাবার চিবানোর বিষয়ে বিস্তারিত জানিয়েছেম।
বিশেষজ্ঞরা বলেন, গড়ে একেক কামড় খাবার প্রায় ৩২ বার চিবিয়ে গিলে ফেলা উচিত। নরম বা পানি-সমৃদ্ধ খাবার তুলনামূলক কমবার চিবানো লাগে, যেমন তরমুজ ১০–১৫ বার চিবালেই হয়। আবার স্টেক বা বাদামের মতো শক্ত খাবার ৪০ বার পর্যন্ত চিবাতে হতে পারে। লক্ষ্য হলো খাবারের টেক্সচার বা গঠন সম্পূর্ণ ভেঙে যাওয়া।
চিবানোর উপকারিতা
চিবানো শুধু খাবার গেলার প্রস্তুতি নয়, বরং পুরো হজম প্রক্রিয়ার প্রথম ধাপ। মুখে খাবার লালা ও দাঁতের সাহায্যে ভেঙে মিশে যায়, তারপর তা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে পৌঁছে। সেখান থেকে এনজাইম মিশে খাবারকে আরও ভেঙে দেয়, যাতে শরীর শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। এরপর ক্ষুদ্রান্ত্রে গিয়ে খাবার থেকে পুষ্টি শোষিত হয় এবং অবশিষ্ট বর্জ্য বৃহদান্ত্রে গিয়ে শরীর থেকে বের হয়ে যায়।
যারা খাবার ভালোভাবে চিবিয়ে খান না, তারা হজমজনিত নানা সমস্যায় ভুগতে পারেন। এছাড়া চিবিয়ে না খাওয়ার ফলে শ্বাসরোধ, অপুষ্টি, পানিশূন্যতা, এমনকি খাবারের প্রতি অরুচিও হতে পারে। দ্রুত খেলে সাধারণত বেশি খাওয়া হয়ে যায়। ধীরে ও বারবার চিবিয়ে খেলে খাদ্যগ্রহণের পরিমাণ কমে যায় এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, যারা ধীরে খায়, তারা কম খান এবং পরে মিষ্টি জাতীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতাও কমে যায়।
যেভাবে সঠিক নিয়মে খাবার চিবাতে হবে
চিবিয়ে না খাওয়ার ক্ষতিকর দিক
খাবার পুরোপুরি চিবানো না হলে শরীরের হজম প্রক্রিয়ার অন্যান্য অংশগুলো ব্যাহত হয়ে যায়। মুখে পর্যাপ্তভাবে চিবানো না হলে খাবারের বড় টুকরোগুলো পাকস্থলীতে যায়, যা পেট এবং অন্ত্রকে হজমের জন্য অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। ফলে শরীর পর্যাপ্ত পরিমাণে এনজাইম উৎপাদন করতে পারে না, যা খাবারকে পুরোপুরি ভেঙে পুষ্টি শোষণ করতে সাহায্য করে। পর্যাপ্ত চিবানো না হলে নীচের সমস্যাগুলো দেখা দিতে পারে:
খাবার খাওয়ার বাড়তি টিপস
সুস্থ হজম মুখ থেকে শুরু হয়। খাবার ধীরে ও ভালোভাবে চিবিয়ে খেলে শুধু হজমই ভালো হয় না, বরং খাবারের স্বাদ ও উপকারিতাও বাড়ে। ৩২ বার চিবানোর অভ্যাস আপনাকে কম খেতে, ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে এবং খাওয়ার অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করবে।
আরটিভি/এএ