images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

টয়লেটে বসে ফোন ব্যবহার, হতে পারে যে ক্ষতি

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১০ এএম

বর্তমান জীবনে স্মার্টফোন আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফলে অনেকেই টয়লেটে গিয়েও ফোন থেকে আলাদা হন না। কেউ সামাজিক মাধ্যমে স্ক্রোল করছেন, কেউবা ভিডিও দেখছেন আর এভাবেই টয়লেটে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬৬% মানুষ টয়লেটে বসে ফোন ব্যবহার করেন। কোলোনোস্কোপি পরীক্ষায় দেখা যায়, টয়লেটে ফোন ব্যবহারকারীদের মধ্যে ৫১% হেমোরয়েডস আক্রান্ত। যেখানে ফোন ব্যবহার না করা ব্যক্তিদের মধ্যে এ সংখ্যা মাত্র ৩৮%।

বিশেষজ্ঞরা জানান, বয়স, লিঙ্গ, বিএমআই, ব্যায়াম, টয়লেটে চাপ দেওয়া এবং ফাইবার গ্রহণের মতো বিষয় বিবেচনা করলেও দেখা যায়, টয়লেটে ফোন ব্যবহারে হেমোরয়েডসের ঝুঁকি প্রায় ৪৬% পর্যন্ত বাড়ে।

অন্যদিকে, ফোন ব্যবহারকারীরা সাধারণ মানুষের তুলনায় টয়লেটে বেশি সময় কাটান। সংবাদপত্র পড়া (৫৪%) এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা (৪৪%) এই সময়ের সাধারণ অভ্যাস। তবে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে পেলভিক ফ্লোরে চাপ বেড়ে যায়, যা হেমোরয়েডস তৈরি করতে সহায়ক।

এছাড়া বিশেষজ্ঞরা জানান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন কম ফাইবার ও বেশি জাংক ফুড খাওয়া কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা বাড়ায়। এর ফলে টয়লেট-সংক্রান্ত সমস্যাও আরও গুরুতর হয়।

করণীয়

.ফল, সবজি ও গোটা শস্যসহ ফাইবারসমৃদ্ধ খাবার বেশি খাওয়া।

.জাংক ও ফাস্ট ফুড কমিয়ে আনা।

.টয়লেটে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার এড়ানো।

আরও পড়ুন
TEA-BAG

টি-ব্যাগ থেকে মানব দেহে প্রবেশ করছে প্লাস্টিক কণা

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতন মনোভাব ও স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থতার মূল চাবিকাঠি। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই দীর্ঘমেয়াদে শরীর ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব। বলা ভালো, টয়লেটে বসে ফোন ব্যবহার শুধু সময় নষ্টই নয়। বরং অজান্তেই ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

আরটিভি/এসকে