images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

অতিরিক্ত প্রোটিন খেলেই বিপদ!

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ১০:৪৩ এএম

সুস্থ থাকতে ও শরীরের পেশির গঠন বজায় রাখতে প্রতিদিনের খাবারে প্রোটিন থাকা জরুরি। তবে প্রোটিনের অভাব যেমন ক্ষতিকারক, তেমনি অতিরিক্ত প্রোটিন গ্রহণও শরীরের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই জানা প্রয়োজন  এক বারে দেহ আসলে কতটা প্রোটিন শোষণ করতে সক্ষম?

‘জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন’-এ প্রকাশিত একাধিক গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এক বারে খাবার থেকে সর্বোচ্চ ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন শোষণ করতে পারেন। এই পরিমাণ প্রোটিন গ্রহণেই শরীরে প্রোটিন সংশ্লেষ (Protein Synthesis) শুরু হয়, যা পেশি গঠনে সহায়তা করে।

পুষ্টিবিদদের মতে, ৪০ গ্রামের বেশি প্রোটিন গ্রহণ করলে শরীর তা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারে না। অতিরিক্ত প্রোটিনের অংশ তখন ফ্যাট বা চর্বি হিসেবে শরীরে সঞ্চিত হতে থাকে, যা দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি ও লিভারের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি ১ কিলোগ্রাম ওজনের জন্য ১ গ্রাম প্রোটিন প্রয়োজন। অর্থাৎ, কারও ওজন যদি ৮০ কেজি হয়, তবে তার দৈনিক প্রোটিন চাহিদা প্রায় ৮০ গ্রাম। তবে এই প্রোটিন একবারে না খেয়ে সারা দিনের তিন বা চার বেলার খাবারে ভাগ করে নেওয়াই ভালো।

প্রাণিজ উৎসের প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, দুধ শরীরে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। পাশাপাশি, এখন অনেকেই ডায়েটে উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল, ছোলা, সয়াবিন, বাদাম ইত্যাদিকেও গুরুত্ব দিচ্ছেন যা শরীরের জন্য তুলনামূলকভাবে হালকা ও উপকারী।

আরও পড়ুন
dipto-luchci

দীপ্ত লুচি পাতার রসে চুল পড়া বন্ধসহ মিলবে যেসব উপকার

বিশেষজ্ঞদের মতে, সুষম ডায়েট ও সঠিক পরিমাণ প্রোটিন গ্রহণই হতে পারে সুস্থ জীবনের মূল চাবিকাঠি।

আরটিভি/এসকে