images

লাইফস্টাইল

ঘুমের সমস্যার পেছনে দায়ী যে ভিটামিন

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৫:৫৭ পিএম

ঘুমের সমস্যা বা অনিদ্রাকে অনেকেই মানসিক চাপ, উদ্বেগ বা ব্যস্ত জীবনের ফল মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভিটামিনের ঘাটতি। বিশেষ করে ভিটামিন বি-১২, বি-৬ এবং ভিটামিন ডি–এর অভাব ঘুমের মান এবং সময়কে সরাসরি প্রভাবিত করে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি-১২ মেলাটোনিন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ঘুমের সময়সূচি ঠিক রাখে। এই ভিটামিনের ঘাটতি হলে ঘুম আসতে দেরি হয় বা মাঝরাতে ঘন ঘন ঘুম ভেঙে যায়।

অন্যদিকে ভিটামিন বি-৬ সেরোটোনিন ও মেলাটোনিন ঘুম নিয়ন্ত্রণকারী মূল দুই হরমোন তৈরিতে সহায়তা করে। তাই এর অভাব থাকলে স্বাভাবিক ঘুম ব্যাহত হতে পারে।

এছাড়া ভিটামিন ডি মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রণকারী অংশের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এর ঘাটতি থাকলে রাতভর জাগরণ, অতিরিক্ত ক্লান্তি বা অনিয়মিত ঘুম দেখা দিতে পারে।

যেভাবে পূরণ করবেন ঘাটতি

ঘুমের মান বাড়াতে খাদ্যতালিকায় রাখা উচিত—

.মাছ, মাংস, ডিম

.দুধ, দই

.ভিটামিন বি-১২ ও বি-৬ সমৃদ্ধ খাবার

.সূর্যালোকে জন্মানো মাশরুম, যা ভিটামিন ডি-এর অন্যতম ভালো উৎস।

আরও পড়ুন
JORAIYU

জরায়ু নিয়ে কোন বয়স থেকে মেয়েদের সতর্ক হওয়া উচিত

সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিকর খাবার ঘুমের সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/এসকে