images

লাইফস্টাইল

পিঠ ও কোমরের ব্যথা কমাতে ৩ ব্যায়াম

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩৬ এএম

বয়সের সঙ্গে সঙ্গে আজকাল কোমর ও পিঠের ব্যথাও বাড়তে শুরু করেছে। তরুণ বয়সেও একটানা চেয়ারে বসে কাজ করলে এই সমস্যা দেখা দেয়। এই ব্যথার প্রধান কারণ মেরুদণ্ড সোজা না রেখে বসা। শুধু বসা নয়, আপনি যদি কোমর ও পিঠব্যথা থেকে দূরে থাকতে চান, তাহলে আপনার বসা, দাঁড়ানো ও ঘুমানোর সময়ে মেরুদণ্ড যাতে সোজা থাকে, তা খেয়াল রাখতে হবে। তাহলেই ভালো থাকতে পারবেন। তবে একবার যারা আক্রান্ত হয়ে পড়েছেন, তাদের তো সেই ব্যথা কমানোর উপায় চাই। ওষুধ খাওয়ার আগে কয়েকটি সহজ ব্যায়ামের অভ্যাস করুন। এতে পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে।

প্রথম ব্যায়ামটির জন্য মাটিতে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে। একটি হাঁটু দুই পা দিয়ে চেপে বুকের কাছে নিয়ে আসতে হবে। একটি করে পা ২০ থেকে ৩০ সেকেন্ড করে ওই অবস্থানে ধরে রাখতে হবে। পা ভাঁজের ফলে কোমরে চাপ তৈরি হবে। তার ফলে ব্যাথার জায়গার পেশি শিথিল হবে। ফলে সময়ের সঙ্গে ব্যথাও কমবে।

চিৎ হয়ে শুয়ে একটি পা চেয়ারে বসার ভঙ্গিতে ভাঁজ করতে হবে। দুই হাত দেহের দুই দিকে কাঁধের সমান্তরালে ছড়িয়ে দিতে হবে। ডান পা হলে বাম দিকে এবং বিপরীতে ১৫ থেকে ২০ সেকেন্ড করে রাখতে হবে। এই ব্যায়ামের ফলে মেরুদণ্ডের আশপাশের পেশি সম্প্রসারিত হয় এবং শ্রোণিদেশের সঞ্চালন কোমরের উপর তৈরি চাপ কমাতে সাহায্য করে।

আরও পড়ুন
Rtv

শীতকালে খুশকির সমস্যা, সমাধানে যা করবেন

পিঠ ও কোমরের ব্যথার উপশমে ‘ক্যাট কাউ স্ট্রেচ’ উপকারী। মাটিতে দুই হাত রেখে এবং হাঁটু মুড়ে বিড়ালের ভঙ্গিতে বসতে হবে। তার পর পেটে চাপ দিয়ে এক বার পিঠ উপরের দিকে ফোলাতে হবে। ১০ সেকেন্ড ওই অবস্থানে থাকার পর আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে। এই ব্যায়ামটি মেরদণ্ডসহ আপাশের পেশির ভার লাঘব করে। তার ফলে ব্যথাও কমে যায়।

আরটিভি/একে