images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

আংশিকভাবে ওঠা দাঁতের চারপাশের টিস্যুর ব্যাকটেরিয়াল সংক্রমণ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৮:১৬ পিএম

অ্যাকিউট পেরিকোরোনাইটিস হলো আংশিকভাবে ওঠা দাঁতের চারপাশের টিস্যুর তীব্র ব্যাকটেরিয়াল সংক্রমণ। মুখগহ্বরের সাথে সরাসরি যোগাযোগ থাকার কারণে পুরোপুরি না ওঠা দাঁতের ক্রাউন-এর চারপাশে পকেট তৈরি হয়, যেখানে সহজেই সংক্রমণ ঘটে।
সাধারণত নিচের তৃতীয় মোলার দাঁত (আক্কেল দাঁত) সবচেয়ে বেশি আক্রান্ত হয়।

আরটিভি অনলাইনের পাঠকদের জন্য পরামর্শ দিয়েছেন ডেন্টিস্ট রোমিও তানবিন। তিনি তানবিন ডেন্টাল কেয়ারে কর্মরত। আসুন আজ জেনে নিই এমন কিছু উপসর্গ যা দেখে আপনি সতর্ক হতে পারবেন বড় কোনো অসুখ হওয়ার আগেই। উপরের মোলার দাঁত নিচের অপারকুলাম ফ্ল্যাপের ওপর কামড় দেওয়াই এই রোগের প্রধান কারণ।

মেডিক্যাল হিস্ট্রি

১. মানসিক চাপ (Psychological stress)
২. উপরের শ্বাসনালীর সংক্রমণ (Upper respiratory tract infection) → রোগ হওয়ার ঝুঁকি বাড়ায়
৩. সাধারণত শরৎ ও বসন্তকালে এবং ছাত্রদের পরীক্ষার সময় বেশি দেখা যায়।

ডেন্টাল হিস্ট্রি (DH)
১. আংশিকভাবে ওঠা নিচের আক্কেল দাঁত থাকে
২. সাধারণত অন্য দাঁত ওঠার সময় এ সমস্যা হয় না
৩. সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা প্রায় ২০ বছর বয়সে
উপসর্গ (Symptoms)
১. মৃদু কিন্তু ধুকপুক করা ব্যথা, নির্দিষ্টভাবে নিচের তৃতীয় মোলার অঞ্চলে
২. ম্যানডিবুলার অ্যাঙ্গেলের ওপর ও নিচে ফোলা, মুখ খুলতে কষ্ট এবং গিলতে ব্যথা
৩. রোগী সাধারণত অসুস্থ অনুভব করে
৪. সার্ভাইক্যাল বা সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড আক্রান্ত হলে ঘাড় ও চোয়ালে ব্যথা হয়।

tanbin

উপসর্গ: 
১.dull throbbing ব্যথা, নির্দিষ্টভাবে lower third molar এলাকায়
২.mandibular angle-এর ওপর ও নিচে ফোলা
মুখ খুলতে কষ্ট ও গিলতে ব্যথা
৩.রোগী সাধারণত অসুস্থ অনুভব করে
cervical বা submandibular lymph node আক্রান্ত হলে ঘাড় ও চোয়ালের ব্যথা।

লক্ষণ: 

. ট্রিজমাস → মুখ খুলতে সমস্যা হয়, ফলে মুখের ভেতরের পরীক্ষা কঠিন হয়ে পড়ে
. মুখের ভেতরে ফোলা দেখা যায়, যা ম্যানডিবুলার অ্যাঙ্গেল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে
. বাহ্যিক লক্ষণ (Extra-oral signs)
. সাবম্যান্ডিবুলার ও ওপরের সার্ভাইক্যাল লিম্ফ নোডে ব্যথাযুক্ত ফোলা
. তৃতীয় মোলারের এলাকায় অপারকুলাম ফ্ল্যাপ ও মাড়ি ফুলে যায়
. ফ্ল্যাপের নিচে পুঁজ দেখা যেতে পারে
. ওপরের আক্কেল দাঁত প্রদাহগ্রস্ত অপারকুলামের ওপর কামড় দিতে পারে
. জ্বর (পাইরেক্সিয়া) থাকতে পারে।

বাহ্যিক লক্ষণ: 
১.সাবম্যান্ডিবুলার ও ওপরের সার্ভাইক্যাল লিম্ফ নোডে ব্যথাযুক্ত ফোলা (lymphadenopathy) থাকতে পারে।
২.তৃতীয় মোলারের এলাকায় operculum flap ও gingiva ফুলে যায় এবং flap-এর নিচে পুঁজ দেখা যেতে পারে।
৩.ওপরের wisdom tooth ইনফ্লেমড operculum-এর উপর কামড় দিতে পারে।
৪. জ্বর (Pyrexia) থাকতে পারে।

চিকিৎসা (Treatment)
১. উপরের আক্কেল দাঁত তুলে ফেলা
২. আক্রান্ত জায়গার নিচে গরম লবণ পানি বা ক্লোরহেক্সিডিন দিয়ে ইরিগেশন
৩. লিম্ফ নোড ফোলা বা শরীরের সাধারণ সমস্যা থাকলে অ্যান্টিবায়োটিক
৪. প্রতি ২ ঘণ্টা পরপর গরম লবণ পানির কুলি এবং প্রয়োজনে ব্যথানাশক
৫. তীব্র পর্যায় সেরে যাওয়ার পরেই নিচের তৃতীয় মোলার দাঁত তোলা উচিত
না হলে সংক্রমণ ছড়িয়ে পড়া ও ড্রাই সকেটের ঝুঁকি থাকে। 

আরটিভি/এসকে