বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০১:১২ পিএম
রমজান শেষে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। তবে ছুটি কাটাতে বের হওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। ছোট কিছু ভুল অনেক বড় সমস্যার কারণ হতে পারে।
দরজা-জানালা পরীক্ষা:
শুধু প্রধান দরজায় তালা দেওয়া যথেষ্ট নয়। প্রতিটি জানালা ও বারান্দার গ্রিল ভালোভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। এতে চুরি বা বৃষ্টির পানি ঢোকার ঝুঁকি কমে।
বিদ্যুৎ ও গ্যাস নিরাপত্তা:
অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ করুন। টিভি, মাইক্রোওয়েভ ও চার্জারের প্লাগ খুলে রাখুন। রান্নাঘরের গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসাবধানতাও বড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।
পানির ট্যাপ বন্ধ রাখা:
বাসার প্রতিটি পানির ট্যাপ ভালোভাবে বন্ধ করুন। সম্ভব হলে পানির মেইন সুইচও বন্ধ করে রাখুন। এতে পানি অপচয় এবং পাইপ ফেটে ঘর ভিজে যাওয়ার ঝুঁকি থাকবে না।
ফ্রিজ পরিষ্কার:
বেশিদিন ফ্রিজে থাকা খাবার আগে থেকেই সরিয়ে নিন। দীর্ঘদিনের ছুটিতে ফ্রিজ পরিষ্কার করে বন্ধ রাখা ভালো।
মূল্যবান জিনিসের নিরাপত্তা:
টাকা, গয়না ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ রাখুন বা নিরাপদ জায়গায় সরিয়ে নিন। সম্ভব হলে বিশ্বস্ত প্রতিবেশীকে জানান যে কতদিন বাইরে থাকবেন।
সহজ এই প্রস্তুতি নিলে ছুটি কাটিয়ে ফেরার পর ঘর পাবেন পরিপাটি এবং নিরাপদ।
আরটিভি/এসকে