বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০২:৫৬ পিএম
ঢেঁড়স শুধু রান্নায় ব্যবহারযোগ্য সবজি নয়, এটি ত্বকের যত্নেও দারুণ কার্যকর। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট এবং প্রোটিন ত্বকের কোষকে মজবুত রাখে। পাশাপাশি মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে রক্ষা করে ক্ষতিকর রোদ, ধূলা-ময়লা ও দূষণ থেকে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে উজ্জ্বল, টানটান এবং প্রাকৃতিকভাবে সুস্থ।
ঢেঁড়সের ফেসপ্যাকের উপকারিতা
ত্বক উজ্জ্বল করে: ভিটামিন সি ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
ব্রণ ও দাগ কমায়: অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ব্রণ ও কালচে দাগ হালকা করতে সাহায্য করে।
ত্বক নরম ও মসৃণ রাখে: প্রাকৃতিক মিউসিলেজ ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে।
বয়সের ছাপ কমায়: অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, ফাইন লাইনস ও বলিরেখা হ্রাস করে।
ফেসপ্যাক বানানোর পদ্ধতি
১. ৮–১০টি ঢেঁড়স ধুয়ে ব্লেন্ডারে ঘন পেস্ট বানান।
২. মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।
৩. শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৪. সপ্তাহে একবার ব্যবহার করলে চমৎকার ফল পাওয়া যায়।
আরটিভি/জেএমএ