images

লাইফস্টাইল

প্রতিদিন ১৫ মিনিটের বিরক্তিই আনতে পারে দারুণ আইডিয়া!  

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০১:৩৩ পিএম

অনেকেই মনে করেন বিরক্তি বা একঘেয়েমি মানেই অলসতা বা সময় নষ্ট। কিন্তু নতুন এক গবেষণা বলছে ঠিক উল্টো কথা। প্রতিদিন কিছু সময় বিরক্ত থাকলে মানুষের মাথায় নতুন ও সৃজনশীল ধারণা আসতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ডিজিটাল যুগে মানুষ এক মুহূর্তও একঘেয়ে থাকতে চায় না। বাসের জন্য অপেক্ষা করা, লিফটের সামনে দাঁড়ানো বা একটু ফাঁকা সময় পেলেই আমরা মোবাইল ফোনে ডুবে যাই। ফলে মস্তিষ্ক কখনোই বিশ্রাম বা স্বাধীনভাবে ভাবার সুযোগ পায় না।

গবেষণায় দেখা গেছে, কেউ যদি আগে খুব একঘেয়ে বা বিরক্তিকর কোনো কাজ করেন। এরপর সৃজনশীল কিছু ভাবতে বসলে অন্যদের তুলনায় বেশি নতুন ও অভিনব ধারণা বের করতে পারেন। কারণ তখন মস্তিষ্ক বাইরের কোনো উদ্দীপনা না পেয়ে নিজের ভেতরেই নতুন চিন্তা খুঁজতে শুরু করে। এখান থেকেই জন্ম নেয় নতুন আইডিয়া। 

আরও পড়ুন
Web-Image

সকালে আদা পানি খেলে যা ঘটে শরীরে

গবেষকেরা আরও জানান, যখন আমাদের করার মতো নির্দিষ্ট কিছু থাকে না। তখন মস্তিষ্কের একটি বিশেষ অংশ সক্রিয় হয়। যাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক। এই অবস্থায় মানুষ নিজের জীবন, সুখ, লক্ষ্য কিংবা বড় বড় প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবতে পারে। কিন্তু বিরক্ত লাগলেই যদি আমরা মোবাইল ফোনে ডুবে যাই, তখন এই চিন্তার প্রক্রিয়া থেমে যায়। এতে ধীরে ধীরে মনোযোগ কমে যাওয়া, উদ্বেগ বা বিষণ্নতার মতো সমস্যাও বাড়তে পারে। 

তাই গবেষকদের পরামর্শ, প্রতিদিন অন্তত ১৫ মিনিট নিজেকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত থাকতে দিন। এই সময় মোবাইল ফোন ব্যবহার না করে চুপচাপ হাঁটতে পারেন, গাড়ি চালাতে পারেন বা শুধু নিজের চিন্তার সঙ্গে সময় কাটাতে পারেন।

গবেষকদের মতে, এই ছোট অভ্যাসই মানুষের মধ্যে নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করবে। মনোযোগ বাড়াবে এবং জীবনের লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেবে।

হয়তো পরেরবার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় একটু বিরক্ত থাকলেই মাথায় চলে আসতে পারে জীবনের সেরা কোনো ধারণা। 

সূত্র: সাইকোলজি টুডে


আরটিভি/জেএমএ