সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ১২:৫৬ পিএম
পরিষ্কার থাকতে প্রতিদিনই তো কত সাবান, শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তারপরও শরীরের একটি অংশ কিন্তু নোংরা থেকেই যায়।
শরীরের যে অংশ সবচেয়ে নোংরা থাকে—
শরীরের সবচেয়ে নোংরা জায়গাটি হলো নাভি। নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই এই ক্ষত তৈরি হয়।
২০১২ সালে পিএলওএস ওয়ানে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, নাভিতে থাকতে পারে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া। যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বৈজ্ঞানিকদের কাছেও নতুন।
টরেন্টোর ডিএলকে কসমেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ক্লিনিকের ত্বকবিশেষজ্ঞর মতে, নাভি ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র। বিশেষ করে যাদের ওজন বেশি তাদের এই অংশে ব্যাকটেরিয়া বেশি থাকে।
চিকিৎসকরা বলছেন, যদি কখনো নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, তাহলে সাবধান হন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরটিভি/এসএস