images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

এক চিমটি গোলমরিচেই আছে লুকানো শক্তি!  

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ এএম

খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু শরীর কি সত্যিই সব পুষ্টি পাচ্ছে? অবাক করা হলেও সত্য—শুধু খাবার নয়, কীভাবে খাচ্ছেন সেটাও ঠিক করে দেয় আপনি কতটা পুষ্টি পাচ্ছেন। 

বিশেষজ্ঞদের মতে, সাধারণ কিছু উপাদান যেমন গোলমরিচ আর জলপাই তেল খাবারের পুষ্টিগুণ শরীরে শোষণ করতে বড় ভূমিকা রাখে। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, এই উপাদানগুলো খাবারের ভিটামিন ও খনিজ উপাদান শরীরে পৌঁছাতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, গোলমরিচে থাকা একটি বিশেষ উপাদান শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়ায়। অন্যদিকে, দুধ বা জলপাই তেলের মতো চর্বিযুক্ত খাবার ভিটামিন শরীরে পৌঁছাতে সহায়তা করে। বিশেষ করে কিছু ভিটামিন আছে, যেগুলো চর্বি ছাড়া শরীরে ভালোভাবে মিশতে পারে না। ফলে সেগুলো শরীর ব্যবহার না করেই বেরিয়ে যায়।

সহজ উদাহরণ হিসেবে ভুট্টার কথা বলা যায়। ভুট্টায় অনেক পুষ্টি থাকলেও ঠিকভাবে না চিবিয়ে খেলে সেই পুষ্টি শরীর নিতে পারে না। কারণ এর বাইরের স্তর শক্ত, যা ভাঙা কঠিন। তাই ভালোভাবে চিবিয়ে খাওয়াও খুব জরুরি।

আরও পড়ুন
Web-Image

৩০ দিন কফি পান করা ছেড়ে দিলে শরীরে কী ঘটে? 

খাবারের ভেতরে থাকা পুষ্টি আসলে বিভিন্ন স্তরের মধ্যে আটকে থাকে। সেগুলো ভেঙে বের হয়ে শরীরে মিশতে হলে দরকার সঠিক উপায়। চর্বিযুক্ত উপাদান সেই কাজে সাহায্য করে। এগুলো শরীরের ভেতরে ছোট কণার মতো গঠন তৈরি করে। যা ভিটামিনকে সহজে রক্তে পৌঁছে দেয়।

গবেষকরা আরও দেখেছেন, সালাদের সঙ্গে তেল বা ড্রেসিং যোগ করলে শরীর বেশি পুষ্টি গ্রহণ করতে পারে। বিশেষ করে জলপাই তেল এই ক্ষেত্রে খুব কার্যকর। এমনকি গোলমরিচ যোগ করলে পুষ্টি শোষণ আরও বেড়ে যায়।

এর কারণ হলো, আমাদের শরীরে কিছু কোষ পুষ্টি আবার বাইরে বের করে দেয়। কিন্তু গোলমরিচ সেই প্রক্রিয়াকে কিছুটা থামিয়ে দেয়। ফলে বেশি পুষ্টি শরীরে থেকে যায়।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে সামান্য পরিবর্তনই বড় পার্থক্য আনতে পারে। যেমন—সবজি বা সালাদের সঙ্গে সামান্য তেল, দুধ বা দই রাখা, আর একটু গোলমরিচ ব্যবহার করা।

তাই শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে না—কীভাবে খাচ্ছেন, সেটাই আসল কথা। ছোট এই অভ্যাসগুলোই আপনার শরীরকে করে তুলতে পারে আরও শক্তিশালী ও সুস্থ।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ