বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:০৪ পিএম
খাওয়ার পর ডাইনিং টেবিলে খাবারের দাগ লেগে থাকা খুবই সাধারণ একটি সমস্যা। অনেক সময় ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই মনে হয় টেবিল পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বাস্তবে এসব দাগ ও জীবাণু পুরোপুরি দূর হয় না। যা ধীরে ধীরে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষ করে কাঠের ডাইনিং টেবিলে ভুলভাবে পানি ব্যবহার করলে কাঠের চমক নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক নিয়মে পরিষ্কার করাই সবচেয়ে জরুরি।
কাচের ডাইনিং টেবিল পরিষ্কার করার উপায়
১. এক কাপ গরম পানিতে সামান্য তরল সাবান ও ভিনেগার মিশিয়ে নিন
২. চাইলে অল্প লেবুর রস যোগ করলে দুর্গন্ধ দূর হয়
৩. এই মিশ্রণ স্প্রে করে ভিজে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন
৪. জেদি দাগ হলে সামান্য বেকিং সোডার পেস্ট ব্যবহার করা যেতে পারে
কাঠের ডাইনিং টেবিল পরিষ্কার করার উপায়
১. কাঠের টেবিলে সরাসরি পানি ব্যবহার না করাই ভালো
২. সমপরিমাণ সাদা ভিনেগার ও অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন
৩. এই মিশ্রণ হালকা করে টেবিলে লাগিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন
৪. এতে দাগ পরিষ্কার হওয়ার পাশাপাশি কাঠের চমকও বজায় থাকে
৫. পুরনো বা রং উঠে যাওয়া কাঠের টেবিলে হালকা চায়ের লিকারও ব্যবহার করা যেতে পারে
মার্বেল টেবিল পরিষ্কারের নিয়ম
তাই ডাইনিং টেবিল শুধু ভিজে কাপড়ে মুছে ফেললেই যথেষ্ট নয়। উপাদান অনুযায়ী সঠিক পরিষ্কারের নিয়ম মেনে চললে টেবিল থাকে পরিষ্কার, ঝকঝকে এবং জীবাণুমুক্ত।
আরটিভি/জেএমএ