images

লাইফস্টাইল / পরামর্শ

বিয়ের পর সম্পর্ক টিকিয়ে রাখতে ঘনিষ্ঠতা বাড়ানোর সহজ উপায়

বুধবার, ০৬ মে ২০২৬ , ১০:১৩ এএম

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে—শুরুটা যেমন রোমাঞ্চকর ছিল, সময়ের সঙ্গে অনেক দম্পতির সম্পর্কেও আসে এক ধরনের নীরবতা। একসঙ্গে থাকা, সংসার আর দায়িত্বের ভিড়ে হারিয়ে যায় সেই আগের ঘনিষ্ঠতা।

বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের পর সম্পর্ক ভালো রাখতে চাইলে শুধু দায়িত্ব নয়, দরকার আলাদা সময়ও। তাই মাসে অন্তত এক থেকে দুইবার সঙ্গীর সঙ্গে ডেট করার পরামর্শ দিচ্ছেন তারা।

অনেকে ভাবেন, একসঙ্গে থাকলে আলাদা করে দেখা করার দরকার নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এখানেই ভুল ধারণা তৈরি হয়। কারণ ডেটে গেলে দম্পতিরা দৈনন্দিন জীবনের বাইরে গিয়ে একে অন্যকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন।

আরও পড়ুন
Web-Image

৯ ঘণ্টা ঘুমিয়েও সারাদিন ঘুম ঘুম লাগে কেন

এই সময়টায় অফিস, সংসার বা দায়িত্বের চাপের বাইরে গিয়ে খোলামেলা কথা বলা যায়। যা অনেক সময় ঘরের ভেতরে বলা হয়ে ওঠে না। এতে সম্পর্কের যোগাযোগ আরও শক্ত হয় এবং বোঝাপড়া বাড়ে।

এছাড়া ব্যস্ত জীবনের মধ্যে এই ছোট্ট বিরতি মানসিক স্বস্তিও এনে দেয়। কাছাকাছি কোথাও ঘুরে আসা, একসঙ্গে খাওয়া বা সময় কাটানো। সবই সম্পর্ককে আবার নতুন করে জাগিয়ে তোলে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, অনেক সময় দাম্পত্যে যে দূরত্ব তৈরি হয়, তা মূলত মানসম্মত সময় না কাটানোর কারণে। তাই নিয়মিত এই ধরনের সময় বের করলে সম্পর্কের উষ্ণতা বজায় থাকে।

তাই বিয়ের পর সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু দায়িত্ব নয়, দরকার একটু সময়, একটু যত্ন আর একটু পুরোনো দিনের মতো করে একসঙ্গে হারিয়ে যাওয়ার অভ্যাস।


আরটিভি/জেএমএ