images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

তীব্র গরমে বাড়ছে ‘হিট হেডেক’, সতর্ক থাকুন 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:৫৭ পিএম

তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে বাড়ছে মাথাব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি ও অস্বস্তির সমস্যা। অনেকেই বিষয়টিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে গেলেও চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে হিট হেডেক বা তাপজনিত মাথাব্যথার সতর্ক সংকেত।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় প্রচণ্ড রোদ বা ভ্যাপসা গরমে থাকলে শরীর থেকে ঘাম হয়ে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। এতে শরীরে পানিশূন্যতা তৈরি হয় এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। ফলে শুরু হয় তীব্র মাথাব্যথা।

বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু বাইরে নয়—এসি ঘরে থাকলেও পর্যাপ্ত পানি না খেলে বা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে মাথাব্যথা আরও বেড়ে যেতে পারে।

হিট হেডেকের লক্ষণ

  • মাথার ভেতরে দপদপে ব্যথা
  • মাথা ঘোরা ও ভারসাম্য হারানো
  • অতিরিক্ত ক্লান্তি ও মনোযোগের অভাব
  • চোখে চাপ ও বমি বমি ভাব
  • কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
  • তীব্র মাথাব্যথার সঙ্গে বমি হলে
  • বিভ্রান্তি বা দিশেহারা অনুভব করলে
  • দৃষ্টিশক্তি ঝাপসা হলে
  • হঠাৎ অজ্ঞান হয়ে গেলে
আরও পড়ুন
Web-Image

গরমে র‍্যাশ মানেই ঘামাচি নয়, হতে পারে ভয়ংকর রোগ

কারা বেশি ঝুঁকিতে

শিশু, বয়স্ক মানুষ এবং যারা বাইরে রোদে কাজ করেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া যাদের মাইগ্রেন আছে বা যারা দীর্ঘ সময় মোবাইল-কম্পিউটারের সামনে থাকেন, তাদেরও সতর্ক থাকতে হবে।

কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে

  • পর্যাপ্ত পানি পান করা, প্রয়োজনে ডাবের পানি বা ওআরএস খাওয়া
  • দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে না বের হওয়া
  • বাইরে গেলে ছাতা, টুপি ও রোদচশমা ব্যবহার
  • স্ক্রিন টাইম কমানো ও নিয়মিত বিরতি নেওয়া
  • হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরা

গরমে মাথাব্যথা শুধু সাধারণ সমস্যা নয়—এটি শরীরের পানিশূন্যতা ও তাপজনিত জটিলতার ইঙ্গিত হতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি।


আরটিভি/জেএমএ