images

লাইফস্টাইল / রূপচর্চা

কোলাজেন মাস্কে ফিরছে ত্বকের হারানো উজ্জ্বলতা 

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০১:২০ পিএম

ত্বকের যত্নে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু কোলাজেন মাস্ক। স্কিন কেয়ার জগতে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, এটি ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে স্কিনকে আরও টানটান, উজ্জ্বল ও মসৃণ করে তোলে।

কোলাজেন কী

কোলাজেন হলো ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রোটিন, যা ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে এই প্রোটিনের পরিমাণ কমতে থাকে। ফলে দেখা দেয় বলিরেখা, রুক্ষতা ও ত্বকের ঢিলাভাব।

কেন ব্যবহার করা হচ্ছে কোলাজেন মাস্ক

ধুলোবালি, দূষণ, রোদ ও মানসিক চাপ ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দেয়। এই অবস্থায় কোলাজেন মাস্ক ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায় এবং ভিতর থেকে ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

আরও পড়ুন
Web-Image

বয়সের ছাপ কমাতে মুখের ব্যায়ামেই মিলবে টানটান ত্বক 

কী উপকার পাওয়া যায়

নিয়মিত কোলাজেন মাস্ক ব্যবহার করলে ত্বক আরও মসৃণ ও প্রাণবন্ত হয়। এটি ত্বকের ক্লান্তি দূর করে দ্রুত সতেজ অনুভূতি দেয়। বিশেষ করে শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য এটি খুবই উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেকআপের আগে ব্যবহার করলে ত্বক হয় আরও মসৃণ ও উজ্জ্বল। ফলে মেকআপও থাকে দীর্ঘস্থায়ী ও নিখুঁত।

ত্বকের যত্নে আধুনিক স্কিন কেয়ারে কোলাজেন মাস্ক এখন নতুন ট্রেন্ড। নিয়মিত ব্যবহারে ত্বক ফিরে পেতে পারে তার হারানো উজ্জ্বলতা ও তারুণ্য।


আরটিভি/জেএমএ