images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

ফুসফুসের ক্ষতিকর পদার্থ বের করে ৪ পানীয় 

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:১৩ পিএম

চারদিকে ধোঁয়া, ধুলা আর দূষিত বাতাসে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ফুসফুসের। এর সঙ্গে ধূমপানের মতো খারাপ অভ্যাস থাকলে ঝুঁকি আরও বাড়ে। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি কিংবা দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু ঘরোয়া পানীয় নিয়মিত পান করলে ফুসফুস পরিষ্কার রাখতে এবং ক্ষতিকর পদার্থ বের করতে উপকার পাওয়া যেতে পারে।

লেবু-আদার চা

লেবুতে থাকা ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে আদা ফুসফুসের প্রদাহ কমাতে কার্যকর। নিয়মিত লেবু-আদার চা পান করলে ঠান্ডা-কাশির সমস্যাও কিছুটা কমে।

হলুদ-আদার পানীয়

হলুদে রয়েছে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার উপাদান। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে। আদার সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে ফুসফুস কিছুটা পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে।

আরও পড়ুন
Web-Image

গরমে বেশি গোসল কী ক্ষতিকর 

মধু মিশ্রিত গরম পানি

মধুতে থাকা উপকারী উপাদান শরীরের ক্ষতিকর বস্তু দূর করতে সাহায্য করে। গরম পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলে ফুসফুসের জন্য উপকার পাওয়া যেতে পারে। তবে যাদের রক্তে শর্করার সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

আপেল-গাজর-বিটের শরবত

আপেল, গাজর ও বিট একসঙ্গে মিশিয়ে তৈরি করা পানীয় শরীর সতেজ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এটি ফুসফুস পরিষ্কার রাখতেও উপকারী হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু পানীয় খেলেই হবে না, ধূমপান এড়িয়ে চলা, পরিষ্কার পরিবেশে থাকা এবং নিয়মিত ব্যায়াম করাও ফুসফুস ভালো রাখার জন্য জরুরি।


আরটিভি/জেএমএ