images

লাইফস্টাইল / পরামর্শ

জাম খাওয়ার পর ভুলেও খাবেন না যে ৫ খাবার

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৩:৩৩ পিএম

গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল জাম শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী। বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জামের ভূমিকা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জামের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এতে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা অস্বস্তির মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই জাম খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

আচার খাওয়ার আগে সতর্কতা

আচার ও জাম—দুটোই অম্লধর্মী খাবার। একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লের পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে বুকজ্বালা, অম্বল বা খাদ্যনালিতে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই জাম ও আচারের মধ্যে অন্তত এক ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Web-Image

বেশি খেলেও ওজন বাড়ে না, এর কারণ ও সমাধান কী 

হলুদযুক্ত খাবার এড়িয়ে চলুন

হলুদ উপকারী হলেও জামের সঙ্গে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি তৈরি হতে পারে। বমিভাব বা জ্বালাপোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই জাম খাওয়ার আগে বা পরে হলুদযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে কিছুটা সময়ের ব্যবধান রাখা ভালো।

ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার নয়

জাম তুলনামূলক দ্রুত হজম হয়। অন্যদিকে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার হজম হতে বেশি সময় লাগে। ফলে একসঙ্গে খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে। এতে গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জাম খাওয়ার অন্তত এক থেকে দুই ঘণ্টা পর এসব খাবার খাওয়া ভালো।

জামের পরপরই দুধ নয়

জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান করলে হজমের সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে গ্যাস, পেটব্যথা বা অস্বস্তি হতে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দুধ পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি পানেও থাকতে হবে সতর্ক

জাম খাওয়ার পরপরই পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে অম্বল বা বদহজমের ঝুঁকি বাড়তে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, জাম অত্যন্ত উপকারী একটি ফল। তবে সঠিক নিয়ম মেনে না খেলে এর উপকারিতার বদলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময়ে ও সঠিকভাবে জাম খেলে এর পুষ্টিগুণ পুরোপুরি উপভোগ করা সম্ভব।


আরটিভি/জেএমএ