images

লাইফস্টাইল / রেসিপি

গরম ভাতের সেরা সঙ্গী কাঁঠাল বিচির ভর্তা

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৮:৩৪ এএম

গরম ভাতের সঙ্গে এক প্লেট সুস্বাদু ভর্তা হলে আর কী লাগে। আর সেই ভর্তা যদি হয় কাঁঠালের বিচির, তাহলে স্বাদে যোগ হবে ভিন্ন মাত্রা। বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ভর্তাগুলোর মধ্যে কাঁঠালের বিচির ভর্তা অন্যতম।

কাঁঠালের মৌসুমে সহজেই পাওয়া যায় এই পুষ্টিকর বিচি। অনেকেই এটি ফেলে দিলেও সামান্য কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করা যায় দারুণ স্বাদের একটি ভর্তা। গ্রামবাংলার রান্নাঘরে বহু বছর ধরেই কাঁঠালের বিচির ভর্তার কদর রয়েছে। সরিষার তেল, পেঁয়াজ ও মরিচের ঝাঁজে তৈরি এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।

উপকরণ

কাঁঠালের বিচি ১ কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
শুকনো মরিচ ৪ থেকে ৫টি
সরিষার তেল ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
ধনেপাতা কুচি (ইচ্ছামতো)

আরও পড়ুন
Web-Image

ফেলে না দিয়ে কাঁঠালের বিচিতেই বানান মজার সন্দেশ

প্রস্তুত প্রণালী 

প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ অথবা ভেজে নিন। এরপর বিচির ওপরের পাতলা লালচে খোসা ছাড়িয়ে ফেলুন।

অন্যদিকে সামান্য সরিষার তেলে শুকনো মরিচগুলো মুচমুচে করে ভেজে নিন। এরপর ভাজা মরিচ, লবণ ও পেঁয়াজ কুচি একসঙ্গে ভালোভাবে চটকে নিন। তারপর এতে সরিষার তেল মিশিয়ে দিন।

এবার খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো বেটে বা মিহি করে চটকে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা।

পরিবেশন

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঘরোয়া স্বাদের এই মজাদার ভর্তা। সহজ উপকরণে তৈরি এই খাবার যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও।


আরটিভি/জেএমএ