images

লাইফস্টাইল / রেসিপি

ঝটপট ঘরেই বানান গরম আলু পরোটা 

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ১০:৪৫ এএম

প্রতিদিনের খাবারের তালিকায় আলুর নানা পদ প্রায়ই থাকে। রুটি বা পরোটার একই স্বাদে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। তাই স্বাদ বদলাতে অনেকেই পছন্দ করেন গরম গরম আলু পরোটা। বাইরে থেকে কিনে খাওয়ার বদলে খুব সহজেই ঘরেই বানানো যায় এই জনপ্রিয় নাস্তা।

কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু আলু পরোটা। একটু সময় আর যত্ন নিলেই পাওয়া যায় নরম ও মজাদার স্বাদের এই পদ।

উপকরণ

আলু সেদ্ধ ৫টি
ময়দা ৩ কাপ
তেল ১/৪ কাপ
লবণ দেড় চা চামচ ও চিনি আড়াই চা চামচ করে
জিরার গুঁড়ো আধা চা চামচ
ধনে গুঁড়ো আধা চা চামচ
শুকনো মরিচের আধা চা চামচ
কাঁচা মরিচ কুচি আধা চা চামচ
ধনেপাতা কুচি আধা চা চামচ
গরম মশলা আধা চা চামচ
ঘি পরিমাণমতো

আরও পড়ুন
Web-Image

গরম ভাতের সেরা সঙ্গী কাঁঠাল বিচির ভর্তা

কীভাবে বানাবেন আলু পরোটা

প্রথমে ময়দার সঙ্গে লবণ, চিনি ও তেল মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নরম করে মেখে অন্তত ২০ থেকে ২৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে। পরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

অন্যদিকে পুর তৈরির জন্য সেদ্ধ আলুর সঙ্গে জিরা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, গরম মসলা, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। চাইলে সামান্য ঘি ও কাসুরি মেথিও ব্যবহার করা যেতে পারে। এরপর এই মিশ্রণ হালকা করে প্যানে ভেজে নিতে হবে।

তারপর তৈরি লেচির মধ্যে অল্প ময়দা ছড়িয়ে আলুর পুর ভরে মমোর মতো মুড়ে নিতে হবে। এরপর গোল করে বেলে নিতে হবে, যাতে পরোটা সুন্দর আকারে তৈরি হয়। 

সবশেষে প্যান গরম করে পরোটা দুই পাশে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সোনালি রঙ ধরলে তৈরি হয়ে যাবে গরম গরম আলু পরোটা।

গরম পরিবেশনে এই ঘরোয়া আলু পরোটা হয়ে উঠতে পারে সকালের নাস্তা বা বিকেলের চায়ের সঙ্গে দারুণ স্বাদ।


আরটিভি/জেএমএ