images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

ওষুধ ছাড়াই পেটের সমস্যা কমাতে পারে ‘পেঁপে’, কীভাবে?

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৯:৫৩ এএম

কোষ্ঠকাঠিন্যের কষ্ট যারা ভোগেন, তারাই জানেন এই সমস্যার যন্ত্রণা কতটা কঠিন। দীর্ঘদিন ধরে ভোগা এই সমস্যায় খাবার নিয়ন্ত্রণ, তেল-মশলা এড়িয়ে চলা এবং জীবনযাপনে পরিবর্তন আনলেও অনেক সময় পুরোপুরি সমাধান মেলে না। তবে বিশেষজ্ঞদের মতে, পেঁপে হতে পারে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান।

পেঁপেতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য কমাতে নিয়মিত পেঁপে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

কেন পেঁপে উপকারী

পেঁপেতে রয়েছে ‘প্যাপাইন’ নামের একটি বিশেষ উৎসেচক, যা প্রোটিনজাত খাবার ভেঙে হজমে সহায়তা করে। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার এবং পানির উপাদান অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মল নরম করে কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে।

কাঁচা পেঁপে ও তিসি

কাঁচা পেঁপে, আলু ও পটল সামান্য মশলা দিয়ে রান্না করে তার ওপর ভাজা তিসির গুঁড়ো ছিটিয়ে খাওয়া যেতে পারে। এটি পেট পরিষ্কার রাখতে সহায়তা করে।

আরও পড়ুন
Web-Image

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই 

পেঁপে ও চিয়া স্মুদি

পাকা পেঁপে, টক দই ও ভেজানো চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করে স্মুদি তৈরি করা যায়। এটি সকালবেলার জলখাবারে খাওয়া উপকারী।

পেঁপে ও জোয়ান মিশ্রণ

পাকা পেঁপের ওপর বিটনুন, লেবুর রস ও জোয়ানের মসলা গুঁড়ো (আজওয়াইন গুঁড়া) মিশিয়ে খেলে হজমে সহায়তা করে এবং পেট হালকা রাখে।

পেঁপে ও ওটসের ক্ষীর

ওটস সেদ্ধ করে পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে ক্ষীরের মতো তৈরি করে খেলে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

পেঁপে ও অ্যালোভেরা জুস

পাকা পেঁপের রসের সঙ্গে অ্যালোভেরা জেল ও লেবুর রস মিশিয়ে খালি পেটে খেলে এটি প্রাকৃতিক ডিটক্স পানীয় হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের (পায়খানা ঠিকমতো না হওয়া) সমস্যা কমাতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ