images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

লাঞ্চ বক্স প্যাকের সঠিক নিয়ম না মানলেই বাড়বে জীবাণুর ঝুঁকি 

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৯:৪৪ এএম

সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করলেই দায়িত্ব শেষ নয়। খাবার কীভাবে লাঞ্চ বক্সে ভরা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই যত্ন করে রান্না করলেও খাবার প্যাক করার সময় কিছু সাধারণ ভুল করে বসেন। আর তাতেই খাবারের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাড়তে পারে জীবাণুর ঝুঁকি।

খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, খাবার নিরাপদ রাখতে রান্নার পাশাপাশি সঠিকভাবে লাঞ্চ বক্সে প্যাক করাও জরুরি। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংস্থা।

কেন জরুরি সঠিকভাবে খাবার প্যাক করা?

বিশেষজ্ঞদের মতে, খাবার পরিষ্কার ও নিরাপদ পাত্রে না রাখলে তা দ্রুত নষ্ট হতে পারে। পাশাপাশি খাবারে জীবাণু জন্মানোর ঝুঁকিও বেড়ে যায়।

বিশেষ করে গরমের সময়ে খাবার প্যাক করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। কারণ সামান্য অসাবধানতাই খাবারের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে।

আরও পড়ুন
Web-Image

সমর্থন বদলাতে দুধ দিয়ে গোসলেই কী মুছে যায় ভুল? 

লাঞ্চ বক্স প্যাক করার ৪ গুরুত্বপূর্ণ নিয়ম:

ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করুন

লাঞ্চ বক্স বা খাবার রাখার পাত্র ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পাত্রটি সম্পূর্ণ শুকিয়ে নেওয়াও জরুরি।

নিরাপদ পাত্র ব্যবহার করুন

খাবার রাখার জন্য মানসম্মত পাত্র ব্যবহার করতে হবে। স্টিল, কাচ বা খাবার সংরক্ষণের উপযোগী প্লাস্টিকের পাত্র সবচেয়ে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঢাকনা শক্তভাবে বন্ধ করুন

খাবার যেন বাইরে না পড়ে এবং বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে, সে জন্য পাত্রের ঢাকনা শক্তভাবে বন্ধ থাকা প্রয়োজন।

গরম খাবার সঙ্গে সঙ্গে প্যাক করবেন না

অনেকেই রান্না শেষ করেই গরম খাবার পাত্রে ভরে ঢাকনা লাগিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, এটি বড় একটি ভুল।

খাবার কিছুটা ঠান্ডা হওয়ার পর পাত্রে ভরে ঢাকনা লাগানো উচিত। এতে খাবারের ভেতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয় না এবং জীবাণু বৃদ্ধির ঝুঁকিও কমে।

গরম খাবার প্যাক করলে কী হয়?

বিশেষজ্ঞরা বলছেন, গরম খাবার সরাসরি বন্ধ পাত্রে রাখলে ভেতরে জলীয় বাষ্প জমে যায়। এই আর্দ্র পরিবেশ জীবাণুর বংশবিস্তারের জন্য উপযুক্ত হয়ে ওঠে।

ফলে খাবার দ্রুত নষ্ট হতে পারে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

খাবার নিরাপদ রাখার সহজ উপায়

পুষ্টিকর খাবার রান্নার পাশাপাশি সেটি নিরাপদভাবে সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। পরিষ্কার পাত্র ব্যবহার, খাবার ঠান্ডা করে প্যাক করা এবং ঢাকনা ভালোভাবে বন্ধ রাখা—এই কয়েকটি সহজ অভ্যাসই খাবারকে দীর্ঘ সময় নিরাপদ ও তাজা রাখতে সাহায্য করবে।

তাই শুধু রান্নায় নয়, লাঞ্চ বক্স প্যাক করার ক্ষেত্রেও সচেতন হোন। সামান্য সতর্কতাই আপনার খাবারকে রাখতে পারে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর।


আরটিভি/জেএমএ