images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

পানিতে ভিজিয়ে চিয়া সিড খেলে মিলতে পারে যেসব উপকার

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৮:৩৩ এএম

ছোট্ট একটি সিড বা বীজ, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। চিয়া সিডে রয়েছে আঁশ, প্রোটিন, ওমেগা–৩ চর্বি এবং শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। বিশেষজ্ঞদের মতে, পানিতে ভিজিয়ে চিয়া সিড খেলে শরীর আর্দ্র রাখা থেকে শুরু করে হজম ভালো রাখাসহ নানা উপকার পাওয়া যেতে পারে।

চিয়া সিডের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এটি প্রচুর পানি শোষণ করতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে এটি জেলির মতো হয়ে যায়। ফলে শরীরে দীর্ঘ সময় পানি ধরে রাখতে সাহায্য করে এবং পানিশূন্যতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

এতে থাকা আঁশ হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে মলত্যাগ স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চিয়া সিড খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। 

আরও পড়ুন
Web-Image

এয়ার ফ্রায়ারে রান্না কী খাবারের পুষ্টিগুণ বজায় রাখে?

চিয়া সিডে থাকা প্রোটিন, ওমেগা–৩ এবং শরীরের জন্য উপকারী নানা উপাদান শরীরের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখে।

কীভাবে খাবেন?

এক গ্লাস পানিতে এক থেকে দুই টেবিল চামচ চিয়া বীজ মিশিয়ে ভালোভাবে নেড়ে অন্তত ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে সারা রাতও ভিজিয়ে রাখা যায়। স্বাদ বাড়াতে এতে লেবুর রস বা নিজের পছন্দের ফলের রস মেশানো যেতে পারে।

আরও যেভাবে খেতে পারেন

চিয়া সিড শুধু পানির সঙ্গেই নয়, ফলের শরবত, দই, ওটস কিংবা বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের সঙ্গেও খাওয়া যায়। অনেকেই এটি ফল ও সবজির সঙ্গে মিশিয়ে পুষ্টিকর পানীয় তৈরি করে পান করেন।

যেসব বিষয়ে সতর্ক থাকবেন

বিশেষজ্ঞদের পরামর্শ, চিয়া সিড খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা জরুরি। আর যদি কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকে বা নিয়মিত ওষুধ সেবন করেন, তাহলে খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে এটি সহজেই প্রতিদিনের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।


আরটিভি/জেএমএ