images

লাইফস্টাইল / পরামর্শ

এক নজরেই চিচিঙ্গা-ধুন্দল-ঝিঙা চিনবেন যেভাবে

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ১০:৩৬ এএম

বাজারে গিয়ে অনেকেই চিচিঙ্গা, ধুন্দল আর ঝিঙা দেখে বিভ্রান্ত হয়ে যান। দেখতে অনেকটা একই রকম হওয়ায় ভুল সবজি কেনার ঘটনাও কম নয়। তবে কয়েকটি সহজ বৈশিষ্ট্য জানলেই খুব সহজে এই তিন ধরনের সবজি আলাদা করে চেনা সম্ভব। পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও প্রতিটি সবজির রয়েছে নিজস্ব উপকারিতা।

চিচিঙ্গা চিনবেন যেভাবে

চিচিঙ্গার সবচেয়ে সহজ পরিচয় হলো এর গায়ে থাকা ডোরাকাটা দাগ। দেখতে অনেকটা লম্বা তরমুজের মতো। আরেকটি লক্ষণ হলো, এর গোড়ার দিকটি সামান্য বাঁকা থাকে।

পুষ্টিগুণের দিক থেকে চিচিঙ্গা বেশ উপকারী। এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস ও জন্ডিসের মতো সমস্যায় উপকার দিতে পারে। অনেকের মতে, এটি শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে।

images
চিচিঙ্গা

 

আরও পড়ুন
Web-Image

এক পুদিনা পাতাতেই লুকিয়ে স্বাস্থ্য আর সৌন্দর্যের যত্ন

ঝিঙা চেনার সহজ কৌশল

ঝিঙার নিচের অংশ উপরের তুলনায় কিছুটা মোটা হয়। তাই এটি দেখতে অনেকটা ব্যাটের মতো লাগে। ঝিঙার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর খসখসে ত্বক।

ঝিঙায় রয়েছে প্রচুর আঁশ। এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি ওজন কমাতেও এটি উপকারী। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতেও ঝিঙা ভালো একটি সবজি।

ঝিঙা
ঝিঙা

 

ধুন্দল চিনবেন কীভাবে

ধুন্দল দেখতে অনেকটা চিচিঙ্গা ও ঝিঙার মতো হলেও এর আগার দিকে ফুলের মতো অংশ দেখা যায়। এটিই ধুন্দল চেনার সবচেয়ে সহজ উপায়।

ধুন্দল পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এটি সহজে হজম হয় এবং গরমের দিনে পেটকে আরাম দিতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় ধুন্দল রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ।

SpongeGourdBundle
ধুন্দল

 

ভুল করবেন না বাজারে

চিচিঙ্গার গায়ে ডোরাকাটা দাগ, ঝিঙার খসখসে ত্বক ও মোটা নিচের অংশ, আর ধুন্দলের আগায় ফুলের মতো অংশ—এই তিনটি বৈশিষ্ট্য মনে রাখলেই বাজারে আর ভুল হওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে পুষ্টিগুণে ভরপুর এই সবজিগুলো নিয়মিত খেলে শরীরও থাকবে সুস্থ ও সতেজ।


আরটিভি/জেএমএ