images

লাইফস্টাইল / পরামর্শ

প্রেমে আর অভিনয় নয়, সত্যিকারের সম্পর্কেই ঝুঁকছে তরুণরা

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৩:১৩ পিএম

নতুন সম্পর্কে জড়ালে অনেকেই পছন্দের মানুষকে মুগ্ধ করতে নিজের আসল স্বভাব, পছন্দ-অপছন্দ বা ব্যক্তিত্ব আড়াল করে ফেলেন। অনেক সময় সঙ্গীর মন জিততে নিজের মতো না থেকে তাঁর পছন্দ অনুযায়ী বদলে যাওয়ার চেষ্টা করেন। তবে এই প্রবণতা থেকে ধীরে ধীরে সরে আসছেন বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী। সম্পর্কে এখন তারা বেশি গুরুত্ব দিচ্ছেন সততা, স্বচ্ছতা এবং স্বাভাবিক আচরণকে।

বিশেষজ্ঞদের মতে, নিজের আসল ব্যক্তিত্ব লুকিয়ে অন্যজনকে খুশি করার জন্য সাজিয়ে-গুছিয়ে নিজেকে উপস্থাপন করার প্রবণতাকে বলা হয় ‘পারফরমেটিভ ডেটিং’। কিন্তু এমনভাবে শুরু হওয়া সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকে না। কারণ একসময় না একসময় সত্যিকারের ব্যক্তিত্ব সামনে এসেই যায়। তখন সম্পর্কে অস্বস্তি ও দূরত্ব তৈরি হতে পারে।

বর্তমানে পরিচয়ের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন ড্যাটিং এ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যম। সেখানে প্রথম পরিচয়েই ভালো ছাপ ফেলতে কী ছবি দেবেন, নিজের সম্পর্কে কী লিখবেন, কীভাবে কথা বলবেন বা কতক্ষণ পর উত্তর দেবেন—এসব নিয়েও অনেকেই বাড়তি চাপ অনুভব করেন। ফলে সম্পর্কের আনন্দের চেয়ে নিজেকে নিখুঁত প্রমাণ করার চিন্তাই বেশি কাজ করে।

আরও পড়ুন
Web-Image

অন্যকে হাই তুলতে দেখলেই আপনারও হাই আসে কেন

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মানসিকতা বদলাতে শুরু করেছে। এখন অনেক তরুণ-তরুণী সম্পর্কের শুরুতেই নিজের উদ্দেশ্য ও প্রত্যাশা পরিষ্কারভাবে জানাতে আগ্রহী। সম্পর্ক চান, নাকি শুধু বন্ধুত্ব—তা সরাসরি বলার প্রবণতা বাড়ছে। একই সঙ্গে নিজের পছন্দ-অপছন্দ বা মতামতও লুকিয়ে না রেখে সম্মানের সঙ্গে প্রকাশ করার দিকেও ঝুঁকছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। বরং মতের পার্থক্য মেনে নিয়েও পারস্পরিক সম্মান বজায় রাখা একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি।

তরুণদের এই পরিবর্তনের অর্থ প্রেম থেকে দূরে সরে যাওয়া নয়। বরং তারা সম্পর্ককে আরও স্বাভাবিক, আন্তরিক এবং দীর্ঘস্থায়ী করতে চাইছেন। দ্রুত সম্পর্কে জড়ানোর বদলে আগে পরিচয়, তারপর বন্ধুত্ব, বিশ্বাস এবং সময় নিয়ে একে অপরকে জানার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বিশেষজ্ঞদের ভাষ্য, এমন সম্পর্কেই মানসিক স্বস্তি বেশি থাকে। সেখানে সব সময় নিজেকে নিখুঁত প্রমাণ করার চাপ থাকে না, অভিনয়ও করতে হয় না। নিজের মতো করে থাকা এবং সত্যিকারের ব্যক্তিত্ব নিয়েই সম্পর্ক গড়ে তোলাই এখন অনেক তরুণ-তরুণীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


আরটিভি/জেএমএ