images

লাইফস্টাইল

আগস্টের প্রথম সপ্তাহ নিয়ে বাবা ভাঙ্গার বার্তা

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:০৪ এএম

আগস্টের প্রথম সপ্তাহকে ঘিরে বিভিন্ন জ্যোতিষভিত্তিক ভবিষ্যৎবাণী ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। যদিও এসব ভবিষ্যৎবাণীর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব নয়, তবুও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীদের কাছে এগুলো বেশ আগ্রহের বিষয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়টি পাঁচটি রাশির জাতক-জাতিকার জন্য অর্থ, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৃষ রাশি

এই সময়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের গতি বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে উপকারে আসতে পারে।

কন্যা রাশি

চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও নতুন ক্রেতা ও লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিতও মিলছে।

সিংহ রাশি

পরিশ্রমের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Web-Image

প্রতিদিন কতটা লবণ খাওয়া নিরাপদ

ধনু রাশি

কর্মজীবনে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করতে পারেন। পরিবারের কারও সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। পাশাপাশি সুস্বাস্থ্য ও পরিবারের সমর্থন আত্মবিশ্বাস বাড়াতে পারে।

কুম্ভ রাশি

এই সময়ে জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি, নতুন সম্পদ কেনা এবং নতুন উদ্যোগে সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে মনে রাখতে হবে, এসব পূর্বাভাস জ্যোতিষশাস্ত্রভিত্তিক প্রচলিত বিশ্বাসের অংশ মাত্র। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তাই ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বাস্তব পরিস্থিতি, বিচার-বিবেচনা ও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত।


আরটিভি/জেএমএ