images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

১২ রাশির জাতক-জাতিকার বর্তমান সপ্তাহটি কেমন যাবে

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ০৪:৪৮ পিএম

৯ জুলাই ২০২১ থেকে ১৫ জুলাই ২০২১।

এ সপ্তাহে মহাকাশের গ্রহ সমূহের মধ্যে বুধের মিথুন রাশিতে গমন। রবির মিথুন রাশিতে অবস্থান। শুক্রর কর্কট রাশিতে অবস্থান। মঙ্গলের কর্কট রাশিতে নীচাবস্থান। রাহুর বৃষ রাশিতে ও কেতুর বৃশ্চিক রাশিতে অবস্থান। শনির মকর রাশিতে বক্রী। বৃহস্পতির কুম্ভ রাশিতে বক্রী  নেপচুনের সাথে অবস্থান। ইউরেনাসের মেষ রাশিতে অবস্থান। চন্দ্রর মিথুন, কর্কট, সিংহ ও কন্যা রাশিতে অবস্থান ১২ রাশির জাতক- জাতিকার জন্য শুভাশুভ মিশ্র। 

আসুন জানার চেষ্টা করি বর্তমান সপ্তাহটি কী কী পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবন যাপনে। করোনার বিভিন্ন ভেরিয়েন্টে যখন বাড়ছে মৃত্যুর মিছিল তখন আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার গুরু দায়িত্বও আপনার। তাই নিজে নিরাপদে থাকি ও পরিবারের সকলকে সুরক্ষিত রাখি।

মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুতে বৈদেশিক কাজ কর্মে সাফল্য লাভের আশা। অনলাইন ই-কমার্সের ব্যবসা বাণিজ্যে কিছু লাভের আশা করতে পারেন। ছোট ভাই-বোনের সাহায্যে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। মধ্যভাগে ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। আত্মীয়স্বজনের কারো অসুস্থতায় পাশে দাঁড়ানোর প্রয়োজন হবে। পরিবারের লোকেদের মানসিক অবস্থা ভালো যাবে না। গৃহ বিবাদ এড়িয়ে চলতে হবে। শেষার্ধে জীবনে দেখা দেবে আস্থার অভাব। প্রেম ভালোবাসা ও স্নেহ মমতার পরিবর্তে দেখা দেবে আত্ম কেন্দ্রীকতা। ফলে রোমান্টিক সম্পর্কের জন্য সময় খারাপ। শেষ দিকে শারীরিক অবস্থা ভালো যাবে না। সন্তানের সাথে নির্দয় আচরণ করাটা ঠিক হবে না। তাদেরকে বুঝতে হবে। 

বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহের শুরুতেই আর্থিক অবস্থা হতে পারে নাজুক। আয় রোজগারের ক্ষেত্রে অব্যাহত বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করার চেষ্টা করবে। সাংসারিক জীবনে আত্মীয়ে সাহায্য পাওয়া যাবে। মধ্যভাগে ছোট ভাই-বোনের সাথে সাংসারিক জটিলতা বৃদ্ধি পেতে পারে। যোগাযোগে দেখা দেবে চরম প্রতিবন্ধকতা। ই-কমার্সের ব্যবসায় আসতে পারে প্রশাসনিক জটিলতা। লেনদেনে সতর্ক থাকুন। সপ্তাহের শেষার্ধে প্রত্যাশিত কাজে সফল হতে পারবেন। গৃহ ও পারিবারিক কাজে পাবেন সকলের সহায়তা। কর্মস্থলে বাধা বিপত্তি ধীরে ধীরে কমে আসবে। মাতৃকূলের আত্মীয়ের সাহায্য পাবেন। শেষ দিকে আপনার প্রেম ভালোবাসায় মানসিক তৃপ্তি লাভের আশা। সন্তানের সাথে মানসিক দূরত্ম কমতে থাকবে।

মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহের শুরুতে আসবে জীবনে কোনো পরিবর্তন। আপনার মেধা ও বুদ্ধি দিয়ে আয় রোজগারের নতুন কোনো ব্যবস্থা ঠিকই করতে পারবেন। পরিস্থিতির সাথে মানিয়ে পরিস্থিতিকে কাজে লাগিয়ে এগিয়ে চলার যোগ্যতা আপনার আছে। তবে কখনোই অনৈতিক কাজে না জড়ানোই ভালো। মধ্যভাগে আপনার আয় রোজগারে দেখা দেবে বাধা। শনি চন্দ্র মঙ্গলের প্রভাবে কাঙ্ক্ষিত আয় রোজগার হবে বন্ধ। সঞ্চয় ভেঙ্গে ব্যয় করতে হবে। প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও পানিয় ক্রয় ও বিভিন্ন সার্ভিসের বিল দিতে গিয়ে অর্থ ব্যয় হবে। সপ্তাহর শেষার্ধে অনলাইনের ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে কর্মে কিছু সাফল্য লাভের যোগ। শেষ দিকে পারিবারিক জীবনে সকলের সাহায্য লাভ। প্রত্যাশা পূরণের সুযোগ আসবে।

কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের জন্য হতেপারে ব্যয় বহুল। কাজের প্রয়োজনে আয়ের চেয়ে ব্যয় বাড়ায় কিছুটা দুশ্চিন্তায় ভোগান্তি। সংসার জীবনে প্রবাসী আত্মীয়স্বজনের সাহায্য পাওয়ার আশা। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ। মধ্যভাগে আপনার জীবনে নানা মুখী জটিলতা দেখা দেবে। আত্মীয়স্বজনের অসুস্থতা, আর্থিক চাপ, ছোট খাটো দুর্ঘটনার আশঙ্কা দেখা দেবে। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া যাবে না। জীবন সাথীর প্রতি হতে হবে আস্থাশীল। শেষার্ধে বকেয়া অর্থ আদায়ে অগ্রগতির আশা। খাদ্য পণ্য ও খুচরা পাইকারি বাণিজ্যে ভালো লাভের আশা। কিছু অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। শেষ দিকে বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। অনলাইন ব্যবসা বাণিজ্যে সফল হবেন। মিডিয়ার কাজে আসবে অর্থ।   

সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতেই আয় রোজগারের চেষ্টা হতে পারে সফল। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বড় ভাই-বোনের সাহায্য লাভে সময়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। মধ্যভাগে সাংসারিক ব্যয় নিয়ে দেখা দেবে পারিবারিক বিরোধ। জীবন সাথীর সাথে মানঅভিমান হতে চলেছে। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। সপ্তাহের শেষার্ধে আপনার মানসিক অবস্থার উন্নতি হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন। ব্যবসায় সফল হতে পারবেন। অসুস্থতা থেকে মুক্তি লাভ। অহেতুক সংক্রমণের ভয় না করাই ভালো। সপ্তাহের শেষ দিকে আসবে আর্থিক সাফল্য। বকেয়া অর্থ আদায় হওয়ার সম্ভাবনা। খাদ্য দ্রব্য বা কোরবানির পশু ক্রয় করার অর্থ হাতে চলে আসবে।

কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য সপ্তাহের শুরুতেই পাবেন। চাকরিজীবীদের সময় খুব একটা সুখকর নয়। পিতৃস্থানীয় কারো মৃত্যুর সংবাদ পেতে পারেন। মধ্যভাগে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয়ের যোগ কম। পাওনা টাকা আদায়েও দেখা দেবে জটিলতা। ঠিকাদারি কাজের বকেয়া বিল আদায়ে বার বার বাধা আসবে। বন্ধুর সাহায্য লাভের আশা। বড় ভাই বোনের শারীরিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের শেষার্ধে সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের কর্মজীবনে কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা। চাকরি বা ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যাত্রা করতে হলে সতর্ক থাকবেন। শেষ দিকে আপনার প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির সময়। মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার অবসান হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): দুর্ভাগ্যর কালো মেঘ কেটে গিয়ে সৌভাগ্য ধীরে ধীরে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয়ের যোগ। পেতে পারেন গুরুজনদের দোয়া ও আশীর্বাদ। জীবিকার জন্য বিদেশে পাড়ি দিতে হবে। মধ্যভাগে কর্মস্থলে নানা রকম বাধা বিপত্তি ও জটিলতা দেখা দেবে। কর্ম জীবনে পদস্থ কর্মকর্তাদের মানসিক অত্যাচার সহ্য করাটা হবে কঠিন। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। সপ্তাহর শেষার্ধে আসবে আর্থিক অগ্রগতি। কিছু বকেয়া টাকা আদায় হওয়াতে জমে থাকা বিল পরিশোধের সুযোগ পাবেন। বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য লাভের আশা। চাকরিজীবীদের বকেয়া বেতন প্রাপ্তিতে কিছু বাধা থাকলেও তা দূর হয়ে যাবে। শেষ দিকে দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের কর্মজীবনে আসবে সাফল্য। ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল।

বৃশ্চিক রাশি (২২অক্টোবর থেকে ২১নভেম্বর): শুরুতেই পাওনাদারের তাগাদায় কিছুটা অস্থির থাকবেন। পরিবারের কারো অসুস্থতায় কিছু অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ করে কিছু টাকা ঋণ করতে হবে। রাস্তাঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হেনস্তার আশঙ্কা।

ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগারে হবে অগ্রগতি। প্রশাসনিক জটিলতার পরেও কিছু আয় হবে। জীবন সাথীর সাহায্য পাবেন প্রতিটি পদক্ষেপে। অংশীদারি কাজে আসবে সফলতা। মধ্যভাগে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে হবে অর্থ ব্যয়। সঞ্চিত অর্থ ভেঙ্গে চলতে হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পাবেন কাঙ্ক্ষিত লাভ। পাওনাদারের সাথে এড়িয়ে চলতে হবে জটিলতা। শেষার্ধে ভাগ্য সহায় হবে। বিদেশ সংক্রান্ত কাজ কর্মে সফল হতে পারবেন। আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা জটিলতা কেটে যেতে শুরু করবে। জীবিকার জন্য দূরের যাত্রা যোগ। সপ্তাহের শেষ দিকে আপনার কর্মস্থলে সম্মানিত হওয়ার সময়। পদস্থ কর্মকর্তার সহায়তায় নতুন কাজের পুরস্কার পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শারীরিক ও মানসিকভাবে সপ্তাহের শুরুটা শান্তি দায়ক নয়। কর্মস্থলের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাকে ব্যথিত করবে। ব্যবসায়ীরা ব্যবসার চিন্তায় হয়ে যাবেন অস্থির। মধ্যভাগে দাম্পত্য ও পারিবারিক জীবনে দেখা দেবে নানা রকম জটিলতা। অংশীদারি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিশ্বাস ও আস্থাকে করবে চূর্ণ বিচূর্ণ। শেষার্ধে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। তবে অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আয় রোজগারের সুযোগ আসবে। আইনগত জটিলতা থেকে হতে হবে সতর্ক। সপ্তাহের শেষ দিকে বিদেশ সংক্রান্ত বিষয়ে সফল হবেন। ভিসা সংক্রান্ত ক্ষেত্রে হবে অগ্রগতি। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হবে।     

কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতেই আপনার সন্তান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সন্তানের বিদেশ যাত্রা বা বিবাহ শাদী বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রেম ও রোমান্স এর ক্ষেত্রে অবিভাবকের অনুমতি লাভের আশা। শিল্পী কলাকুশলীদের বকেয়া অর্থ লাভের আশা।সপ্তাহের মধ্যভাগে আপনার ব্যক্তিজীবনে দেখা দেবে দুর্যোগ। হঠাৎ করেই বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে। আয় রোজগারে বাধার পাশাপাশি দেখা দেবে প্রশাসনিক হয়রানি ও শত্রুতা। শারীরিক কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা উৎপীড়নের আশঙ্কা। শেষার্ধে সাংসারিক জীবনে চলতে থাকা জটিলতা কেটে যাবে। ব্যবসায়ীক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবেন। পাবেন জীবন সাথীর সাহায্য। শেষ দিকে পাওনা দেনা শোধ করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ ছাড়ুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতে পারিবারিক প্রত্যাশা পূরণের যোগ। মায়ের সাহায্য পেতে পারেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের আশা করা যায়। আত্মীয়স্বজনদের সাহায্য সহযোগিতা লাভ। সপ্তাহের মধ্যভাগে প্রেম ভালোবাসা ও সৃজনশীল কাজে আসবে বাধা। শিল্পী কলাকুশলীদের আয় রোজগার আটকে যেতে পারে। সন্তানের অসুস্থতায় অর্থ ব্যয় যোগ প্রবল। শেষার্ধে আপনার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। উচ্চ রক্তচাপের রুগীরা সতর্ক থাকবেন। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য আশা করা যায়। তবে অনৈতিক কর্মর কারণে জুটবে দুর্নাম বদনাম। নিজের লোভকে দমন করতে হবে। শেষ দিকে ব্যবসায়ীদের চলতে থাকা অচলাবস্থা কেটে যাবে। আয় রোজগারের সুযোগ বাড়ার সম্ভাবনা। অংশীদারি ব্যবসা বাণিজ্যে লাভ করবেন। আদায় হবে বকেয়া বিল।

এম