images

রেসিপি

শীতে পেটের সমস্যা, এক পানীয়তেই জাদু

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৬ পিএম

শীতের আমেজে পিকনিক, বিয়েবাড়ি কিংবা পিঠাপুলির উৎসবে খাবারে লাগাম টানা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে লাগামহীন খাওয়া দাওয়ার প্রভাব সরাসরি পড়ে পাকস্থলীর ওপর।

পেটের এই গোলমাল এড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে উত্তর ভারত ও রাজস্থানের জনপ্রিয় পানীয় ‘কাঞ্জি’ হতে পারে আপনার সেরা সঙ্গী।

বিশেষ করে শীতকালীন তাজা বিট দিয়ে তৈরি এই প্রোবায়োটিক পানীয় হজম প্রক্রিয়া উন্নত করতে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে জাদুর মতো কাজ করে। সাধারণত দই বা লস্যি প্রোবায়োটিকের উৎস হিসেবে পরিচিত হলেও, বিটের কাঞ্জি এই মৌসুমে আরও বেশি উপকারী।

আরও পড়ুন
666126

কোয়েল পাখির ডিমের বিস্ময়কর গুণাগুণ

উপকারী এই পানীয়টি ঘরে বানানো বেশ সহজ। দেড় কেজি তাজা বিট ছোট ছোট টুকরো করে কেটে হালকা গরম পানিতে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দুই চামচ সর্ষে গুঁড়ো, এক চিমটি হিং, স্বাদমতো নুন এবং ঝালের জন্য গোলমরিচ বা কাশ্মীরি লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

পুরো মিশ্রণটি কাঁচের বোতল বা চিনামাটির পাত্রে ভরে মুখ বন্ধ করে ৩-৪ দিন রোদে রাখতে হবে। ফার্মেন্টেশন বা গেঁজিয়ে ওঠার প্রক্রিয়ায় এটি খাওয়ার উপযোগী টক-ঝাল স্বাদের হয়ে উঠবে। প্রতিদিন এক গ্লাস কাঞ্জি পান করলে তা কেবল আপনার রুচিই বাড়াবে না, বরং শীতের সময় পেটের যাবতীয় জটিলতা দূর করে আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত।

আরটিভি/এএইচ