images

রেসিপি

মিনিটে ১ কেজি মটরশুঁটির খোসা ছাড়ানো কী ভাবে সম্ভব?

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ০২:২২ পিএম

শীতকালীন রান্নায় মটরশুঁটি যেন এক অবিচ্ছেদ্য অংশ। কচুরি, আলুর দম কিংবা মাছের ঝোল—মটরশুঁটি দিলেই যেন স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ মটরশুঁটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। তবে রান্নার আগে মটরশুঁটির খোসা ছাড়ানোর ঝক্কি সামলাতে গিয়ে অনেকেরই নাজেহাল অবস্থা হয়।

বিশেষ করে যখন পরিমাণটা বেশি হয়, তখন এটি অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে প্রায় ৫ কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে ফেলার এক চমৎকার কৌশল রয়েছে।

কয়েক মিনিটের মধ্যে মটরশুঁটি ছাড়ানোর জন্য গরম পানির ব্যবহার হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। প্রথমে একটি বড় পাত্রে পানি গরম করে নিয়ে গ্যাস বন্ধ করে দিন। এরপর মটরশুঁটিগুলো সেই গরম পানিতে দিয়ে পাত্রটি মাত্র ২ মিনিটের জন্য ঢেকে রাখুন।

আরও পড়ুন
8451515

রান্নার আগে মুরগি ধোয়া কি আসলেই নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা

মনে রাখতে হবে, মটরশুঁটিগুলো খুব বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না। ২ মিনিট পর সেগুলোকে পানি থেকে তুলে সরাসরি বরফ-ঠান্ডা পানিতে ফেলে দিন। তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তন মটরশুঁটির খোসাগুলোকে দ্রুত আলগা করে দেবে।

সবশেষে ঠান্ডা পানি থেকে মটরশুঁটিগুলো তুলে নিয়ে কাঁচি দিয়ে মাথার দিকটি সামান্য কেটে দিন। এরপর পেছনের দিকে আলতো করে চাপ দিলেই মটরশুঁটিগুলো খুব সহজে বেরিয়ে আসবে।

এই সহজ ও কার্যকরী পদ্ধতিটি অনুসরণ করলে ঘণ্টার পর ঘণ্টা মটরশুঁটি ছাড়ানোর কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং খুব অল্প সময়েই মটরশুঁটি রান্নার জন্য ঝটপট প্রস্তুত হয়ে যাবে।

আরটিভি/এএইচ